নিজস্ব প্রতিনিধি, কলকাতা – যত ভোটের দিন এগিয়ে আসছে উত্তেজনার পারদ তুঙ্গে। ২ দফায় হবে বঙ্গের বিধানসভা নির্বাচন। ভোটপ্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটমুখী বঙ্গে বুধবার রাতে উত্তেজনার পারদ চরল আলিপুরে। বিজেপির ক্যাম্পের জন্য বাঁশ নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থলে থেকেই সিপিকে ফোন করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে এদিন রাতে আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায়। অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় বিজেপির একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হচ্ছে। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্য এই ক্যাম্প তৈরি করা হচ্ছে বলে খবর। এই ক্যাম্পের জন্য বাঁশের দরকার। গেরুয়া শিবিরের অভিযোগ, আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ রোডের মুখে ক্যাম্পের জন্য বাঁশ নিয়ে যাওয়া গাড়ি আটকে দেয় পুলিশ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বিজেপি সমর্থকরা। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই কলকাতা পুলিশের সিপি-কে ফোন করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। সিইও দফতরে অভিযোগ দায়ের করেন তিনি। ইতিবাচক আশ্বাস দেওয়া হয় সিইও দফতর এবং সিপি-র তরফ থেকে। এরপর বাঁশ বোঝাই গাড়িটিকে ছেড়ে যায় পুলিশ।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের