নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে এবার নবান্নের কাছে ধর্নায় বসার উদ্যোগ নিল বিজেপি। প্রশাসনিক অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে বিজেপির তরফে বিষয়টি উপস্থাপন করা হয়। যেখানে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার নিয়ে।
আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি সহ সংস্থার অফিসে ইডি অভিযান বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। অভিযানের ঘটনায় ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ তুলে সরব হয়েছে শাসক শিবির। আর এই নিয়ে কেন্দ্র - রাজ্য সংঘাত তুঙ্গে। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে সরব হয়েছে গেরুয়া শিবির। এবার সরাসরি নবান্নের কাছে শান্তিপূর্ণ ধর্না কর্মসূচি করতে চায় তারা।
তবে পুলিশের অনুমতি না পাওয়ায় এই কর্মসূচি কার্যত বাধার মুখে পড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়েরের আবেদন জানায় বিজেপি। বিচারপতি শম্পা দত্ত পাল এই মামলা দায়ের অনুমতি দেন। আদালতের এই নির্দেশের ফলে এবার আইনি অনুমতি নিয়ে নবান্নের সামনে ধর্নায় বসতে চলেছে গেরুয়া শিবির। তবে এই মামলার শুনানি কবে হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের