নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আইপিএলের দামামা বেজে গেছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হয়ে যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি লিগ। ইতিমধ্যেই দলগুলির প্রস্তুতি প্রায় অন্তিম লগ্নে। আগামী ১লা এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস। এরই মাঝে বিরাট ধাক্কা দিল্লি শিবিরে। দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি ক্রিকেটার। ফলে মরশুম শুরুর মুখেই বিপাকে কেএল রাহুলরা।
সূত্রের খবর , দলের মেন্টর পদ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। গত মরশুমেই তাকে মেন্টরের পদ দেওয়া হয়। দিল্লির হয়ে আইপিএলে খেলেওছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। সময়ের অভাবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন কেভিন পিটারসেন।
সোশ্যাল মিডিয়ায় পিটারসেন লেখেন , "আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব সামলাতে পারব না। এই দায়িত্বের জন্য যে সময় প্রয়োজন, তা আমার পক্ষে এখন একেবারেই দেওয়া সম্ভব হবে না। দলের সকল ক্রিকেটারকে নতুন মরশুমের জন্য শুভেচ্ছা জানাই।"
তবে আইপিএলের সঙ্গে যুক্ত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন পিটারসেন। ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে পারেন তিনি। কোচ হিসেবে সময় দেওয়া আর ধারাভাষ্যকার হিসেবে কাজ করার মধ্যে অনেকটাই তফাৎ। সেই সময়টুকু বের করে আনতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ ব্যাটার। তিনি বলেছেন, "কমেন্ট্রি বক্সে আবার দেখা হবে। আইপিএল বিশ্বের সেরা লিগ, খুব শীঘ্রই আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের