নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ওয়াংখেড়েতে বাজিমাত করল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ মুহূর্তে ঝড় তুলেছিলেন শেরফান রাদারফোর্ড। তবে দলের হয়ে জয় তুলে দিতে ব্যর্থ। কারণ , ম্যাচ তখন প্রায় হাতের বাইরে। শেষমেষ ১৮ রানে জয় তুলে আনে বেঙ্গালুরু। ফের দুর্ধর্ষ বোলিং করলেন ক্রুণাল পান্ডিয়া। অর্ধ শতরান করেছেন বিরাট , সল্ট , পাতিদার। ৪ ম্যাচে ৩ টি জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলিরা।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৪০ রান তোলে আরসিবি।ব্যাটে নেমে আগুন ছন্দে ব্যাটিং করেন ফিল সল্ট। ৬ টি ছয় সহ ৬ টি চারের সঙ্গে করেন ৭৮ রান। বিরাট করেন ৩৮ বলে ৫০। মারেন ৫ টি চারসহ ১ টি ছয়। এরপর তাণ্ডব শুরু করেন রজত পাতিদার। ২০ বলে ৫৩ করেন তিনি। তার ইনিংসে ছিল ৫ টি ছয় সহ ৪ টি চার। শেষে টিম ডেভিড দলের ইনিংসে আরও রোমাঞ্চ যোগ করেন। ১৬ বলে করেন ৩৪ রান। মারেন ৩ টি ছয় সহ ২ টি চার। মুম্বইয়ের প্রত্যেকে পেয়েছেন ১ টি করে উইকেট।
জবাবে ব্যাটে নেমে ২০ ওভারে ২২২ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।রায়ান রিকলটন ৩৭ রানে সাজঘরে ফেরেন। ৩ টি চারসহ ৩ টি ছয় মারেন তিনি। তবে রিটায়ার্ড আউট হয়ে ১৩ রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। পেশিতে টান ধরে হিটম্যানের। সূর্যকুমার যাদব ৩৩ রান করেন। তিলক দলের হয়ে রান যোগ করতে ব্যর্থ। এরপর ব্যাট চালাতে শুরু করেন হার্দিক পান্ডিয়া। ২২ বলে ৪০ করেই থেমে যায় তার ইনিংস। এরপর একের পর এক ছক্কা হাঁকাতে শুরু করেন শেরফান রাদারফোর্ড। ৯ টি ছয় ও ১ টি চারের সঙ্গে ৭১ রান করেন ক্যারিবিয়ান ব্যাটার।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের