নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - প্রথম ম্যাচে বিরাট ব্যাটিং ভরাডুবি চেন্নাই সুপার কিংসের। ধোনি , ব্রেভিস না থাকলেও দল হিসেবে চেন্নাই ছিল বেশ পরিপুণ। তবুও লাভের লাভ হল না। প্রথম ম্যাচে ব্যর্থ টি টোয়েন্টি বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসন। রাজস্থানের জার্সিতে প্রথম ম্যাচেই ২ টি উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানকে ১২৮ রানের লক্ষ্যমাত্রা দিল চেন্নাই।
টসে নেমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাটে নেমে কিছুই ভাল হল না চেন্নাইয়ের। ১৯.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। গত মরশুমের খারাপ ছন্দ অব্যাহত। সঞ্জু স্যামসন ৭ , অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড ৬ করেন। আয়ুশ মাত্রে প্রথম বলেই নান্দ্রে বার্গারের শিকার হন। সরফরাজ খান করেছেন ১২ বলে ১৭। মারেন ১ টি চার সহ ২ টি ছয়। তরুণ কার্তিক শর্মা করেছেন ১৮।
শিবম ডুবে জাদেজাকে প্রথম বলে ৬ মারলেও বেশিদূর এগোতে পারেননি। ৪ বলের মাথায় জাদেজার শিকার হন। এরপর লড়াই চালান জেমি ওভারটন। তারই দৌলতে সম্মানজনক স্কোরে পৌঁছায় চেন্নাই
অস্কারের জাদুকরী ছোঁয়ায় ইতিহাস! ইন্টার কাশীকে হারিয়ে ISL জয়ী ইস্টবেঙ্গল
মিথ্যা প্রমাণ হলো অভিযোগ! আদালতের রায়ে সসম্মানে সম্পূর্ণ খালাস শামি
ব্রিটিশ পাসপোর্টে কপাল খুলছে আমিরের! আগামী বছর আইপিএল নিলামে নাম লেখাতে পারেন পাক পেসার
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...