নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঠিক এইভাবেই তারকা তৈরি হয়। আয়ুশ বাদোনি আউট হওয়ায় অনেকেই খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলেন। আর যারা দেখলেন না তারা ভীষণই মিস করলেন। অখ্যাত মুকুল চৌধুরীর দৌলতেই জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস। আরও একটা ম্যাচে হার স্বীকার করল কলকাতা। ক্যামেরন গ্রিন বল করলেও ছবিটা বদলাল না। কুড়িয়ে পাওয়া ১ পয়েন্টেই ঝুলিতে কলকাতার।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা করে ৪ উইকেটের বিনিময়ে ১৮১। ব্যাটে নেমে অজিঙ্ক রাহানে রান পেলেও ফের হতাশ করলেন ফিন অ্যালেন। প্রিন্স যাদবের বলে ৯ রানেই সাজঘরে ফেরেন। রাহানেকে ৪১ রানে তুলে নেন দিগবেশ রাঠি। মারেন ৪ টি ছয় সহ ২ টি চার। এরপর রঘুবংশি বেশ গোছানো ইনিংস খেলার চেষ্টা করেও অর্ধ শতরান হাতছাড়া করেন। ৪৫ রানে আউট হন তিনি। মারেন ৫ টি চার ২ টি ছয়। রিঙ্কু সিং মারতে গিয়ে আউট হন আবেশ খানের বলে।
এরপর ক্যামেরন গ্রিন ও রভমিয়া পাওয়েলের দৌলতে যথেষ্ট লড়াকু জায়গায় পৌঁছায় কলকাতা। ক্যারিবিয়ান ব্যাটার ৪ টি ছয় সহ ২ টি চারের সঙ্গে করেন ৩৯ রান। অন্যদিকে গ্রিন করেন ২৪ বলে ৩২। তবে ফের হতাশ করলেন গ্রিন। এর থেকেও বেশিকিছু তার থেকে আশা করেন সমর্থকরা। মারেন মাত্র ৩ টি চার ১ টি ছয়। মহম্মদ শামি আজও সুন্দর বোলিং করেন। ৪ ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২৭ রান।
জবাবে ব্যাটে নেমে শেষ বলে জয় ছিনিয়ে নেয় লখনউ। শুরুটা ভাল হয় তাদের। প্রথম চার ওভারে ওপেনিং জুটিতেই উঠে গেল ৪০ রান। মার্করাম আউট হতেই নামেন আয়ুশ বাদোনি। যিনি অনবদ্য অর্ধ শতরান করেন। ৫৪ রানে আয়ুশ আউট হতেই ফের জয়ের আঁচ পায় কলকাতা। তবে ওইদিকে পাল্টা মারের জন্য যে মুকুল তৈরি চিক তা কেউ ভাবতেও পারেননি। শেষ ওভারে ২ টি ছয় মেরে দলের ভাগ্য বদলে দেন তিনি। ৭ টি ছয় সহ ২ টি চার মেরে দলকে জয়ের হাসি হাসায় মুকুল চৌধুরী। ডোমেস্টিক থেকে আরও একজন খেলোয়াড় আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করলেন।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের