নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। দুই দলই নিশ্চিতভাবে চাইবে জয় দিয়ে অভিযান শুরু করতে। তারকা খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে দুই শিবির। তবে বোলিং বিভাগে বেশ কিছুটা হলেও পিছিয়ে রয়েছে কলকাতা। ২০২০ সালের পর এখনও অবধি কাপ আসেনি মুম্বইয়ে। আবার ২০২৪ সালেই গম্ভীরের অধীনে জয় পেয়েছে কলকাতা।
ব্যাটিংয়ের দিক থেকে দেখলে দুই দলই বিধ্বংসী। একদিকে ফিন অ্যালেন , টিম সাইফার্ট , রাহানে , নারিন , রিঙ্কু , ক্যামেরন গ্রিনদের মত তারকারা। অন্যদিকে , মুম্বই শিবিরে রয়েছেন রোহিত শর্মা , কুইন্টন ডি কক , সূর্যকুমার , তিলক , হার্দিকদের মত ব্যাটাররা। বিধ্বংসী ব্যাটার হিসেবে রয়েছেন শেরফান রাদারফোর্ড।
তবে বোলারদের দিক থেকে মুম্বই অনেক বেশি শক্তিশালী। জাসপ্রীত বুমরা , ট্রেন্ট বোল্ট , দীপক চাহার , শার্দুল ঠাকুর। আবার স্পিন সামলানোর জন্য রয়েছেন মিচেল শ্যান্টনার। তবে কলকাতার বোলিংয়ে অনেকেই নেই। পুরোটাই তরুণদের ওপর নির্ভরশীল। বৈভব আরোরা , উমরান মালিক , নবদীপ সাইনি। সেক্ষেত্রে গ্রিনকে অবশ্যই বাড়তি দায়িত্ব নিতে হবে। স্পিন সামলানোর দায়িত্বে যদিও এগিয়ে কলকাতা। নারিন , বরুণদের মত তারকারা রয়েছে নাইট শিবিরে।
বিচারের দিক থেকে দেখলে দুই। দলই শক্তিশালী। ফিন অ্যালেনের সঙ্গে বোল্টের লড়াই থাকবে দেখার মত। কারণ , প্রথম ওভারে উইকেট নিতে ভীষণই পারদর্শী তিনি। তবে দেখার বিষয় থাকবে কলকাতার ওপেনিং জুটি। ফিন অ্যালেন - সইফার্ট , নাকি অ্যালেন - নারিন? সবটাই এখন নির্ভর করছে ম্যানেজমেন্টের দিকে। অন্যদিকে , দেখার বিষয় রোহিতের সঙ্গে কে ডি কক না রিকলটন? তবে কম্বিনেশন যাই হোক রোহিত , বুমরার ভাল প্রদর্শনের দিকে মুখিয়ে ভারতীয় সমর্থকরা। সেই মারকুটে রোহিতকে দেখতে চান সকলে।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ -
ফিন অ্যালেন, টিম সাইফার্ট(উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, এবং উমরান মালিক।
ইম্প্যাক্ট প্লেয়ার - অনুকূল রায়/রাহুল ত্রিপাঠি/কার্তিক ত্যাগী/ব্লেসিং মুজারাবানি।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ -
রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, দীপক চাহার, আল্লাহ গজানফার, ট্রেন্ট বোল্ট , জাসপ্রিত বুমরা
ইম্প্যাক্ট প্লেয়ার - মায়াংক মার্কন্ডে/শার্দুল ঠাকুর/অশ্বিনী কুমার/রায়ান রিকলটন
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের