নিজস্ব প্রতিনিধি , দুবাই - আইপিএলে তারকাদের নিয়ে টানাটানির পালা শেষ। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের নিলামে দল পেলেন দুই অখ্যাত ক্রিকেটার। দু'জনেই বিপুল অঙ্কের বিনিময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেলেন। কাশ্মীরের পেসার আকিব নবি দার গেলেন দিল্লি ক্যাপিটালসে। অন্যদিকে , অলরাউন্ডার প্রশান্ত বীরকে কিনেছে চেন্নাই সুপার কিংস।
২৮ বছর বয়সি আকিবকে দেখা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের ট্রায়ালে। শেষ পর্যন্ত তাকে ৮.৪০ কোটি টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস। তার ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। বেঙ্গালুরু , রাজস্থানের সঙ্গে লড়াই করে অবশেষে তাকে কিনে নিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি।
অন্যদিকে , ১৪.২০ কোটি টাকার বিনিময়ে প্রশান্তকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। ইউপি টি টোয়েন্টি লিগে নয়ডা সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন। ২০ বছর বয়সি বাঁ-হাতি অলরাউন্ডার সৈয়দ মুস্তক আলি ট্রফিতেও নজর কেড়েছেন। একটি শতরানও রয়েছে তার দখলে। সাম্প্রতিক ছন্দ বিচার করেই তাকে দলে কিনেছে চেন্নাই। অফ স্পিন করায় চেন্নাইয়ের মিডল ওভারের বোলিং সামলাতে হতে পারে তাকে।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের