নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আর দু'দিন বাদেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ শুরুর আগেই এবার চরম বচসা। বিতর্কিত নিয়ম নিয়ে অধিকাংশ অধিনায়কই আপত্তি জানিয়েছে। তবুও সিদ্ধান্ত বদলের কোনো ইঙ্গিত দেয়নি বোর্ড। উল্টে বলা হয়েছে ২০২৭ সালের পর এই বিষিয়ে আলোচনা করা হবে।
আইপিএল শুরুর আগে বুধবার মুম্বইয়ে আয়োজিত হয় 'ক্যাপ্টেন্স মিট’। সেখানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। ২০২৩ সালে প্রথমবার এই নিয়ম শুরু হয় আইপিএলে। পরের বছর বোর্ড ঘোষণা করে, ২০২৭ পর্যন্ত লিগে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কার্যকর থাকবে। তবে প্রথম থেকেই ক্রিকেটারদের একটা বড় অংশ এই নিয়মের বিরুদ্ধে। তবে বোর্ডের তরফে কোনও সহায়তা পাওয়া যায়নি।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন , "ইমপ্যাক্ট প্লেয়ার ২০২৭ পর্যন্ত থাকবে বলে বিসিসিআই ঘোষণা করেছে। তবে তা নিয়ে অধিকাংশ অধিনায়কই নেতিবাচক মনোভাবের কথা গোপন করেনি। তাদের বলা হয়েছে, ২০২৭ সংস্করণ পর্যন্ত ইমপ্যাক্ট প্লেয়ার থাকছেই। তারপর এই নিয়ে আলোচনা হবে।"
সম্প্রতি হার্দিক , অক্ষর প্যাটেল , রোহিত শর্মারা এই নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের মতে এই নিয়মের জেরে অনেক অলরাউন্ডারদের ক্ষতি হবে। তারা কোণঠাসা হয়ে পড়বে। শুধু তাই নয় , ম্যাচের রোমাঞ্চ নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা তাদের। হার্দিক , অক্ষর দুজনেই আইপিএলের নেতৃত্বে রয়েছেন। তাই এই বিশেষ মিটিংয়ে তারা আপত্তি জানাতে পিছু পা হননি।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের