নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে ঘিরে প্রতিক্রিয়া অব্যাহত। এবার এই বিষয়ে মন্তব্য করলেন আরজি.কর-কাণ্ডের নির্যাতিতার মা তথা বর্তমান বিজেপি বিধায়িকা রত্না দেবনাথ। তিনি বারুইপুরের তদন্তে দ্রুত পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি আরজি.কর মামলার বিচার নিয়েও আশা প্রকাশ করেন।
বারুইপুর-কাণ্ডে অভিযুক্তের মৃত্যুর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ বলেন, ' এখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সরকারের আমলে আমরা এখনও বিচার পাইনি।' তার বক্তব্য, বর্তমান প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। পুলিশের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, একজন ধর্ষণ মামলার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা প্রয়োজন।
রত্না দেবনাথ আরও বলেন, 'আমি মনে করি, পুলিশ ভালো করেছে। একজন ধর্ষক শেষ হয়েছে। এভাবে যদি পদক্ষেপ করা হয়, তাহলে হয়তো বাচ্চা মেয়েদের বাঁচানো যাবে আগামী দিনে।' ২০২৪ সালে আরজি. কর ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় ফেলে দেয়। তৎকালীন সময় তৃণমূল সরকার ও পুলিশের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ তোলা হয়। পালাবদলের পর ফের খোলা হয় আরজি.কর ফাইল।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের