নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও কালীপুজোর রাতে রাজ্যজুড়ে বাজির তাণ্ডব। রাত বাড়তেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় দেদার শব্দবাজি ফাটানোর অভিযোগ। এর জেরে বেড়েছে বায়ুদূষণ থেকে শব্দদূষণ।
সূত্রের খবর, আদালতের নির্দেশ অনুযায়ী এই বছর কালীপুজো ও দীপাবলির রাতে শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি পোড়ানোর অনুমতি ছিল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। তবুও সোমবার রাত বাড়তেই কলকাতার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতায়, শব্দবাজির আওয়াজে কেঁপে ওঠে এলাকা।
সল্টলেক, বালিগঞ্জ, কসবা, নিউ আলিপুর ও বেহালা চত্বরে বাজি ফাটানোর একাধিক অভিযোগ জমা পড়ে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুমে রাত সাড়ে নটা পর্যন্ত অন্তত ১৭টি অভিযোগ আসে, প্রায় সবই বাজি সংক্রান্ত। এমনকি বহুতলের ছাদ থেকেও বাজি পোড়ানোর ঘটনা ধরা পড়ে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুযায়ী, সোমবার গভীর রাতে কলকাতার বাতাসের মান ভয়ানকভাবে নেমে গিয়েছিল। রাত ১১টা থেকে ১২টার মধ্যে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছিল ৩৭৩ — যা ‘খুবই খারাপ’ স্তরে পড়ে। মঙ্গলবার সকালে কিছুটা হ্রাস পেলেও গড় AQI ছিল ১৬৬, যা মাঝারি থেকে খারাপ পর্যায়ে। তবে অন্যান্য বড় বড় শহরের তুলনায় কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, ' অনেকটাই নিয়ন্ত্রণে দূষণ, অন্যান্য বছর কিংবা অন্যান্য মেট্রো শহরের তুলনায় এবছর কলকাতাতে অনেকটাই কম দূষণ। কালকে রাতে কলকাতা শহরে অনেকেই অভিযোগ করেছেন। এই অভিযোগ অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। রাত দশটা পর্যন্ত প্রায় ১০০ টারও বেশি অভিযোগ জমা হয়েছে।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের