নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলায় সেনা ধর্না মঞ্চে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেনা বিরোধী মন্তব্যের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর, কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেন সেনাবাহিনী। তার প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মতলায় অবস্থান-বিক্ষোভে বসেন একদল প্রাক্তন সেনা আধিকারিক। পুলিশি অনুমতি না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত শর্তসাপেক্ষে অনুমতি দেয় যে কোনও রাজনৈতিক নেতা ধর্না মঞ্চে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ধর্না মঞ্চে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কোর্টের নির্দেশ ভঙ্গের প্রসঙ্গ তুললে শুভেন্দু অধিকারী বলেন, ' আমি কোনও দলের নেতা হয়ে আসিনি, এসেছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে। আমরা নিয়ম-কানুন, আদালতের নির্দেশ মেনে চলি।' একইসঙ্গে, ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ' সেনা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাকে দেখে মেয়ো রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিং গিয়েছেন।'
বিরোধী দলনেতা আরও বলেন, 'ভারতীয় সেনাকে অপমান করার সাহস করেছেন মুখ্যমন্ত্রী। এর জবাব মানুষ দেবে। ওনার আচরণে দেশ বিরোধী মনোভাব স্পষ্ট।' মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেনা পালাবে, এটা কখনও হতে পারে না। ভারতীয় সেনা কাউকে ভয় পায় না তাদের ভয় পায় চিন, তাদের পা ধরে পাকিস্তান।'
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের