নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আন্তর্জাতিক ভাষা দিবসে মাতৃভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠার দাবিতে এক বিশেষ পদক্ষেপ নিল জেলা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিষয়টি সমর্থন করেছে স্থানীয় মহল। 'ভাষা শহীদদের রক্ত, হবে নাকো ব্যর্থ' - এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে কৃষ্ণনগর এলাকা। ভবিষ্যতে এই প্রচেষ্টা সফল করতে প্রশাসনিক সহযোগিতা আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরই এই দিনে শহীদদের শ্রদ্ধা জানাতে জেলা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এ বারও তা ব্যতিক্রম হয়নি। এদিন সকালে সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি সম্মান জানানো হয় এবং সরকারি কাজে মাতৃভাষা প্রয়োগের দাবিতে উপস্থিতরা সোচ্চার হন। প্রায় ১৩১ জন একত্রিত হয়ে আদালত, অন্যান্য প্রশাসনিক ভবনে বাংলা ভাষায় কাজকর্ম চালু করার জন্য স্মারকলিপি জমা দেন।

সংগঠনের দাবি, মাতৃভাষাকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। বিশেষ করে আদালত ও প্রশাসনিক দফতরগুলোতে সাধারণ মানুষ যেন নিজের ভাষায় কাজ করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যে পূর্বেও একাধিকবার জেলা বিচারক, সিজিএম-সহ অন্যান্য আধিকারিকদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ বছরও প্রশাসনের সর্বস্তরে একই দাবি জানানো হচ্ছে।
সংগঠনের জেলা সম্পাদক সরোজিৎ গোস্বামী জানান, 'বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই প্রতিবছর। প্রশাসন তাঁদের সীমিত ক্ষমতার কথা জানিয়েছে। এই পদক্ষেপ নেওয়ার জন্য পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি। তবে আগামী দিনে যাতে এই প্রচেষ্টা সফল হয়, তার চেষ্টা করবেন আশ্বাস দিয়েছেন'।
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের