নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ জারি হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যতিক্রম রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে ফের সংঘাত। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের নির্দেশে বিধানসভায় কোনও বিধায়ক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছিল। সেই নির্দেশ মেনে স্পিকারের তরফে বিধানসভার প্রবেশপথে বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয়, কেবল মুখ্যমন্ত্রীকে ব্যতিক্রম হিসেবে ধরা হয়েছে তার নিরাপত্তার কারণে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী ফের আদালতের দ্বারস্থ হন।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করে হাই কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন। ফলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননা করেছেন। একই সঙ্গে শুভেন্দু বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও দাবি তুলেছেন।
বিরোধী দলনেতার দাবি, 'সব বিধায়কের জন্য এক নিয়ম, কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য আলাদা ব্যতিক্রম কেন?' আদালতে এই প্রশ্নের জবাব দিতে হবে বলেই তিনি জানিয়েছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের