68c8480d5987a_1691067657_partha
সেপ্টেম্বর ১৫, ২০২৫ রাত ১০:৩৯ IST

৯ বছর পর বেঞ্চে ফিরল SSC পরীক্ষা , পার্থের জামিন জট থেকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অগ্নিপরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নয় বছরের দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে শুরু হলো স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা। শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হয় ক্লাস নবম - দশম স্তরের পরীক্ষা, আর আসছে রবিবার, ১৪ সেপ্টেম্বর, বসবেন ক্লাস একাদশ - দ্বাদশ স্তরের পরীক্ষার্থীরা। মোট ৫.৬৬ লক্ষ প্রার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায়, যেখানে শূন্যপদ রয়েছে ৩৫,৭২৬টি। এর মধ্যে নবম - দশম স্তরে ২৩,৩১২ এবং একাদশ - দ্বাদশ স্তরে ১২,৫১৪ পদে নিয়োগ হবে।

এবারের পরীক্ষায় নিরাপত্তা এবং স্বচ্ছতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নপত্র থেকে শুরু করে OMR ও অ্যাডমিট কার্ড সবেতেই সংযোজন করা হয়েছে ইউনিক বারকোড। কমিশনের দাবি, এ ব্যবস্থা থাকায় প্রশ্ন ফাঁস হলে মাত্র ৩০ মিনিটের মধ্যেই উৎস শনাক্ত করা যাবে!পরীক্ষাকেন্দ্রগুলিতে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে কেবল স্বচ্ছ বোতল ও ফাইল বহনের। শনিবারের পরীক্ষায় নবম - দশম স্তরে ৩,১৯,৯১৯ পরীক্ষার্থী বসেছেন রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে। এক সপ্তাহ পরে একাদশ - দ্বাদশ স্তরে বসবেন প্রায় ২.৪৬ লক্ষ পরীক্ষার্থী, ৪৭৮টি কেন্দ্রে।

তবে নতুন নিয়োগ প্রক্রিয়ার সূচনায় পুরনো বিতর্ক ফের মাথা চাড়া দিয়ে উঠছে। ২০১৬ সালের SLST নিয়োগ থেকে শুরু হয় একের পর এক অনিয়মের অভিযোগ। ভুয়ো OMR, মেধাতালিকা কারচুপি, এমনকি প্যানেল বহির্ভূত নিয়োগের প্রমাণ মেলে আদালত নিযুক্ত ‘ব্যাগ কমিটি’র রিপোর্টে। সেই সূত্রেই শুরু হয় তদন্ত। ২৩ জুলাই ২০২২-এ গ্রেফতার হন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটিরও বেশি নগদ ও বিপুল স্বর্ণ। নিয়োগকাণ্ড তখন রাজ্য থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রে চলে আসে।

২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, ২০১৬ সালের পুরো নিয়োগ প্যানেল অবৈধ। বাতিল হয় ২৫,৭৫২টি চাকরি। আদালতের পর্যবেক্ষণ প্রক্রিয়াটি এতটাই কলুষিত যে গোটা নির্বাচনই অবৈধ ঘোষণা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ২০২৫ সালের ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে। পাশাপাশি জানিয়ে দেয়, নতুন নিয়োগ প্রক্রিয়া অবশ্যই শেষ করতে হবে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে। সেই নির্দেশ মানতে গিয়েই WBSSC নতুন বিজ্ঞপ্তি জারি করে। আবেদন জমা হয় ৩০ মে থেকে ২১ জুলাইয়ের মধ্যে।

এদিকে আদালতের রায় ঘিরে রাজ্যজুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। ‘অযোগ্য বনাম যোগ্য বিভাজনকে কেন্দ্র করে প্রার্থীরা রাস্তায় নেমে আসেন। SSC প্রকাশ করে ১,৮০৬ জনের ‘tainted’ তালিকা। সেই তালিকার বিরুদ্ধে আপত্তি জানানো হলেও ৩ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় - “Enough is enough”; সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন পরীক্ষা আর পিছোবে না।

এই পটভূমিতেই ফের আলোচনায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ১৮ আগস্ট ২০২৫ সুপ্রিম কোর্ট তাঁকে একটি মামলায় জামিন দেয়। ৪ সেপ্টেম্বর আলিপুরের সিবিআই আদালতও নবম - দশম স্তরের মামলায় জামিন মঞ্জুর করে। তবে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত অন্যান্য মামলার জট এবং কঠোর শর্তাবলির কারণে তিনি এখনও জেলের বাইরেই রয়ে গিয়েছেন।

সব মিলিয়ে SSC ফের বেঞ্চে ফিরলেও নিয়োগপ্রক্রিয়া ঘিরে প্রশ্নচিহ্ন রয়ে গেছে। ২৫,৭৫২টি চাকরি বাতিল, অযোগ্য বনাম যোগ্য দ্বন্দ্ব, চলমান ফৌজদারি মামলা এবং পার্থর মুক্তি,জট - এই চার স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে নিয়োগকাণ্ডের বর্তমান চিত্র। আগামী কয়েক মাসে পরীক্ষাগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয় কি না এবং বছরের শেষে সত্যিই নতুন নিয়োগ শেষ হয় কি না,সেই দিকেই এখন তাকিয়ে রাজ্যের লক্ষাধিক প্রার্থী।

আরও পড়ুন

আনন্দপুরের ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণের চেষ্টা ! ছুরি হামলার পর অমৃতসর মেলে পালাল রাঁধুনি , দুর্গাপুরে পুলিশের জালে
আগস্ট ২৪, ২০২৬

ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার 

ভোটার সময় হলে ওই বাচ্চাটাকে ধরে চুমু খেত! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আগস্ট ২৪, ২০২৬

ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের

নেপাল যাওয়ার আগেই জালে আফগান যুবক! উদ্ধার ভারতীয় আধার-ভোটার-লাইসেন্স
আগস্ট ২৪, ২০২৬

আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকে ঋতব্রতর ঘরে আরাবুল! বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
আগস্ট ২৪, ২০২৬

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা

আমি কোনও কর্মীর বাড়িতে থাকার ব্যবস্থা করে দেব! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অসহায় পরিবারের দায়িত্ব নিতে চান মমতা, পাশাপাশি নিশানা অগ্নিমিত্রাকে
আগস্ট ২৪, ২০২৬

অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

সরকারের নামে চায়ের দোকানে, মিষ্টির দোকানে বদনাম! অন্নপূর্ণা-আবাস নিয়ে বিজেপি নেতার হুঁশিয়ারিতে বিতর্ক
আগস্ট ২৪, ২০২৬

অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর

টিফিনে খেলতে নেমেই বিপদ! কলকাতার মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণির পড়ুয়ার হাতে সাপের কামড়, আতঙ্ক স্কুলজুড়ে
আগস্ট ২৪, ২০২৬

সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
 

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে কে পাবেন মেয়ো রোড! আদালতের দ্বারস্থ দুই তৃণমূল শিবির
আগস্ট ২৪, ২০২৬

২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির

NSG-র নজরে কালীঘাট মন্দির! নিরাপত্তায় আসছে ২০ পুলিশকর্মীর বিশেষ টিম
আগস্ট ২৪, ২০২৬

কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার

গ্রাহককে না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে না! অভিষেক মামলায় ব্যাঙ্ককে বড় বার্তা হাই কোর্টের
আগস্ট ২৪, ২০২৬

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের

এসএসকেএমে আচমকাই মাথায় ভেঙে পড়ল আস্ত গাছ! বেঞ্চে বসে থাকা মহিলার মৃত্যু, গুরুতর আহত আরও ২
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি

 

‘পুজো দখলের রাজনীতি করবে না বিজেপি’, তৃণমূলের পুজো নিয়ে বড় বার্তা সজল ঘোষের
আগস্ট ২৪, ২০২৬

‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
 

ঢাকের বদলে মেঘের গর্জন ! পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি , নিম্নচাপের জেরে বাড়ল বৃষ্টির মেয়াদ
আগস্ট ২৪, ২০২৬

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে

ভোরের আগুনে যশোর রোডে ভয়াবহ কাণ্ড ! গাড়ির সার্ভিস সেন্টারে আগুন , পুড়ে ছাই ৩০টি গাড়ি
আগস্ট ২৪, ২০২৬

ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গি হামলার শঙ্কা! সাইবার অপরাধ রুখতে বিশেষ AI টিম গঠন করল লালবাজার
আগস্ট ২৪, ২০২৬

হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের