নিজস্ব প্রতিনিধি , পাটনা - নারকীয় হত্যাকাণ্ড বিহারে। ভবিষ্যত গড়ে তোলার জায়গায় চরম পরিণতি ৫ বছরের এক শিশুর। যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এই হত্যাকাণ্ডে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে। ফুটফুটে সন্তানকে হারিয়ে শোকগ্রস্ত গোটা পরিবার। বোর্ডিং স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি পাটনা থেকে ৫০ কিলোমোটার দূরের জাহানাবাদের গুরুকুল নামের একটি বোর্ডিং স্কুলের। মৃতের নাম আশু শর্মা। গত ১ লা এপ্রিল ছেলেকে বিহারের স্কুলটির ওই হোস্টেলে দিয়ে যান মা। এরপর ৬ ই এপ্রিল জানতে পারেন সন্তানের মৃত্যু হয়েছে। শিশুকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার।
মৃত শিশুর পরিবারের তরফে জানানো হয়েছে , ৬ ই এপ্রিল ভোর ৫ টা ২০ নাগাদ শিশুর বাবকে ফোন করেন গুরুকুল হোস্টেল স্কুলের প্রিন্সিপাল ডিরেক্টর তরুণ কুমার। তিনি জানান, গুরুতর অসুস্থ আশু। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনিট পনেরোর মধ্যে হাসপাতালে যান মৃতের বাবা অজয় । সেই সময় আইসিইউ-তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল আশু। ধারালো অস্ত্রের আঘাতে শিশুর পুরো দেহ ছিল ক্ষতবিক্ষত। চিকিৎসকের পরামর্শ মতো আশুকে বড় হাসপাতালে স্থানান্তর করেও শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির উপর যৌন নির্যাতন হয়েছে, ধারালো বস্তু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ তোলে গোটা পরিবার। থানায় বোর্ডিং স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআরে দায়ের করা হয়। সেখানে অজয় লিখেছেন, "হাসপাতালে গিয়ে দেখি, আমার সন্তানের গলা কাটা, যৌনাঙ্গ বিচ্ছিন্ন, পেটের বাম পাশে, গালে ও ভ্রুর নিচেও কাটা দাগ রয়েছে।"
এরই মধ্যে আশুর বড় ভাই রিশু চাঞ্চল্যকর একটি তথ্য দেয় পরিবারকে। একই হোস্টেলের অন্য ভবনে থাকে রিশু। তিনি জানিয়েছেন , ঘটনার রাতে আশুকে একসঙ্গে ঘুমানোর জন্য তার ঘরে নিয়ে গিয়েছিল কুমার। এরপরই সন্দেহের তালিকায় এসেছে কুমার। আসল ঘটনাটি ঠিক কি? হোস্টেলের অনেককেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।বিচার চেয়ে পাটনা-গয়া জাতীয় সড়ক অবরোধ করে আম জনতা। শীঘ্রই শিশুর খুনের আসল রহস্য উদঘাটন করার দাবি জানানো হয়েছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের