68c59036a3b0f_WhatsApp Image 2025-09-13 at 9.05.09 PM
সেপ্টেম্বর ১৩, ২০২৫ রাত ০৯:১০ IST

৪ দিন পরেও থমথমে হরিশ্চন্দ্রপুর , তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে আতঙ্কিত সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি , মালদহ - তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর সদর এলাকা। অভিযোগ , গত মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাধে সংঘর্ষ। ৪ দিন পেরোলেও এখনও রেশ কাটেনি সংঘর্ষের। ঘটনায় দুর্বিসহ পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের।

সূত্রের খবর , গত মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তৃণমূলের ব্লক সাংগঠনিক রদবদলের পর থেকেই দানা বাঁধে কোন্দল। অভিযোগ , মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের নির্দেশে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ দুই নেতার বাড়ি সহ দোকানে হামলা চালায় মন্ত্রীপন্থী কর্মীরা। এরপর বুধবার সকালে পাল্টা প্রতিবাদে রাস্তায় নামে বুলবুল ঘনিষ্ঠরা। জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। অবস্থা বেগতিক দেখে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে এলাকায় নামানো হয় র‍্যাফ সহ অতিরিক্ত পুলিশবাহিনী।

এরপর ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত এই অঞ্চলজুড়ে এখনো চলছে পুলিশ টহলদারি। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। শুক্রবার দোকানপাট খুললেও স্বাভাবিকের তুলনায় লোকজনের আনাগোনা অনেকটাই কম। সন্ধ্যার পর থেকে রাস্তা কার্যত শুনশান। পুজোর বাজারে সেই চেনা ভিড়ের দেখা নেই। ব্যবসায়ীরা জানাচ্ছেন , পরিস্থিতি যেকোনো সময় ফের উত্তপ্ত হতে পারে এই আশঙ্কায় তারা যথাসম্ভব সতর্ক থাকছেন।

স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''এই রাজনৈতিক কোন্দলের জেরে আমাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বাচ্চারা বিদ্যালয়ে যেতে পারছেনা। আমরা বাজারে , চিকিৎসা কেন্দ্রে কোথাও যেতে পারছিনা। পুজোর আগে এরকম পরিস্থিতি আমরা মানতে পারছিনা। আমাদের সাধারণ জীবন অতিষ্ট হয়ে উঠেছে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দে।''

আরও পড়ুন

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

বাংলাদেশি তকমা ঘিরে তোলপাড়! পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
আগস্ট ৩০, ২০২৬

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’

মাঝসমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২৬

দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র

টাকা ফেরত তো দূর, রিসিভ কপি চাইতেই হেনস্থা! ছাত্রী-মাকে মারধরের অভিযোগ বিএড কলেজের ২ কর্মীর বিরুদ্ধে
আগস্ট ৩০, ২০২৬

টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎহীন ফ্ল্যাট, ছাদেই রাত কাটাচ্ছিলেন দম্পতি! ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের
আগস্ট ৩০, ২০২৬

আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
 

আগামী ৩ মাস বড় চ্যালেঞ্জ! ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আক্রান্তে কলকাতা শীর্ষে
আগস্ট ৩০, ২০২৬

অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে

কৈখালীতে দলছুট বানরের তাণ্ডবের অবসান, বনদফতরের খাঁচায় বন্দি ‘অতিথি’
আগস্ট ৩০, ২০২৬

দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি

নেপালের হড়পা বান থেকে শিক্ষা, সুন্দরবন বাঁচাতে নদীর পাড়ে প্ল্যাকার্ড হাতে খুদেরা
আগস্ট ২৯, ২০২৬

ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা

পাশে থাকার দায়িত্ব পালন করব , রামপুরহাটে আশিসের পরিবারের পাশে শুভেন্দু
আগস্ট ২৯, ২০২৬

আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের