নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ফের রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা বদল করল কেন্দ্র সরকার। ডবল সিলিন্ডার গ্রাহকদের বুকিংয়ের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। ২৫ থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। এমনি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা ফের বাড়িয়ে দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁদের ডাবল সিলিন্ডার আছে, তাঁদের ক্ষেত্রে একটি রিফিল পাওয়ার পর আরেকটা গ্যাস বুক করার সময় বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। যা আগে ২৫ দিন ছিল। ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা ৯ দিন থেকে বাড়িয়ে ১২ দিন বাড়ানো হয়েছে। গ্রাম, দুর্গম এলাকার ক্ষেত্রে ১৬ দিন। শহরে ১০ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ১৮ দিন ও গ্রাম, দুর্গম এলাকায় বাড়িয়ে করা হয়েছে ৩২ দিন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার বুক করার সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। আগে সময়সীমা ২৫ দিন ছিল। ৫ কেজির রান্নার গ্যাসের ক্ষেত্রে সময়সীমা ১৬ দিনেই অর্থাৎ, অপরিবর্তিত রাখা হয়েছে। এলপিজি-র জোগান নিয়ে সমস্যা এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল ইন্ডিয়া এলপিজি ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজন বিশ্বাস জানিয়েছেন, “যাঁদের ডাবল সিলিন্ডার রয়েছে, তাঁদের একটি রিফিল পাওয়ার ৩৫ দিন পরে নতুন রিফিল বুক করার সময় বেঁধে দেওয়ার মাধ্যমে সিঙ্গল সিলিন্ডার গ্রাহকদের গ্যাসের জোগান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের