693ab17747cc7_mamata banerjee bjp
ডিসেম্বর ১১, ২০২৫ বিকাল ০৫:২৬ IST

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকবে না বিজেপি , কৃষ্ণনগর সভা থেকে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রকল্প ঘিরে তুঙ্গে উঠেছে রাজ্য-রাজনীতির তাপমাত্রা। সেই উত্তপ্ত আবহেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিকে কড়া আক্রমণে শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরে এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, SIR-কে হাতিয়ার করে বিজেপি বাংলাকে অস্থিতিশীল করতে চাইছে।  

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সভা শুরুতেই স্পষ্ট বার্তা দেন, ' বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না। যতদিন আমি আছি, কাউকে ঘরছাড়া হতে দেব না।' রোহিঙ্গা ইস্যুতে ভীতি ছড়ানোর অভিযোগ তুলে মমতার প্রশ্ন, ' বলছে রোহিঙ্গা! কোথায় রোহিঙ্গা? কোথা থেকে এল? যদি আসতও, উত্তর-পূর্ব রাজ্য দিয়ে আসত। সেখানে SIR হচ্ছে না কেন? অসমে হবে না কেন? বিজেপির রাজ্য বলে?'

বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি করার অভিযোগ তুলতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলার নবজাগরণের পথপ্রদর্শকদের উল্লেখ করেন। তিনি বলেন, ' রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ কোনও মহাপুরুষই হিন্দু-মুসলিম ভাগাভাগি করতে বলেননি। তাহলে আপনারা কে? এক একজন, এক এক রকম বলে যাচ্ছে। ভোট করছে লুঠ, আর বলছে ঝুট।' মুখ্যমন্ত্রী দাবি করেন, ' ভাবছে বাংলাকে কোনও রকমে দখল করে সকলকে তাড়িয়ে দেবে যাতে বাংলায় না থাকে কেউ, বাংলা ভাষাই হারিয়ে যায়।'

SIR-এর হেয়ারিং নিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'শুনছি ঠাকুমা-ঠাকুরদার নাম দিলেই নাকি বাতিল! ডিএম অফিসে বিজেপির লোক বসিয়ে রাখা হবে! তোমরা কে ভাই?' সবশেষে কেন্দ্রীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তার ভবিষ্যদ্বাণী, ' বিজেপি ২০২৯ পর্যন্ত টিকবে না। তারও আগেই উল্টে যাবে। ঈশ্বর, আল্লা, হরিবোল যদি কিছু থাকে ওদের ২০২৯ পর্যন্তও চালাতে হবে না।'

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের