নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে কোন নিয়ম কার্যকর হবে, তা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার মাঝে গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল কমিশন। হাইকোর্টে এসএলএসটি নিয়োগ মামলার শুনানিতে এসএসসি জানিয়ে দিল, ২০১৬ নয়, ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই দ্বিতীয় এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএলএসটি নিয়োগ মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য আদালতে স্পষ্ট জানান, নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের নীতি জিরো টলারেন্স। সেই কারণেই ভবিষ্যতের নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও ২০২৫ সালের নতুন বিধি অনুযায়ী করা হবে। এসএসসিও আদালতে একই অবস্থান তুলে ধরে। এদিন শুনানিতে ওবিসি সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পায়। বিচারপতি অমৃতা সিনহা উল্লেখ করেন, অতীতে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ১৭ শতাংশ সংরক্ষণ থাকলেও, পরবর্তীতে প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের পর নতুন নীতিতে সংরক্ষণ ৭ শতাংশ করা হয়েছে। ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই সংশোধিত সংরক্ষণ নীতিও অনুসরণ করতে হবে।
২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আদালত সম্পূর্ণ প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দেয়। মামলাকারীদের দাবি ছিল, যেহেতু ওই নিয়োগ ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী হয়েছিল, তাই পুনর্নিয়োগও সেই সময়ের বিধি মেনেই হওয়া উচিত। তবে রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর আদালত এসএসসির অবস্থান জানতে চাইলে কমিশন জানিয়ে দেয়, দ্বিতীয় এসএলএসটি নিয়োগ ২০২৫ সালের নতুন নিয়মেই হবে।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের