নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্ষবরণের সকালে কার্যত কাঁপুনি ধরানো ঠান্ডা কলকাতা সহ গোটা রাজ্যে। গত ১৮ বছরের মধ্যে শীতলতম নববর্ষের সাক্ষী থাকল মহানগর। বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। পারদ ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম। ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় আকাশ, শীতের দাপটে নাজেহাল শহরবাসী।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে , উত্তর-পশ্চিম ভারতের উপর বর্তমানে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। তারই প্রভাবে রাজ্যজুড়ে শীতের দাপট বেড়েছে। আগামী ২-৩ দিন কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। তবে আগামী সপ্তাহে ফের পারদ নামতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
শুধু কলকাতাই নয়, পশ্চিমের জেলাগুলিতেও হাড়কাঁপানো ঠান্ডা। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। শীতের আমেজ উপভোগ করতে সেখানে পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে। পর্যটকদের মতে, এই ঠান্ডার সঙ্গে প্রাকৃতিক পরিবেশই ভ্রমণের বাড়তি আকর্ষণ।
উত্তরবঙ্গেও কনকনে শীতের দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কালিম্পংয়েও পারদ নেমে এসেছে প্রায় ৮ ডিগ্রিতে। অন্যদিকে সমতলের জেলাগুলি যেমন দুই দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির আশেপাশে রয়েছে।

ঘন কুয়াশার দাপটে সকালবেলায় একাধিক এলাকায় দৃশ্যমানতা কমে যাচ্ছে। তবে শীতের মাঝেই পরিষ্কার আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ পর্যটকেরা। বছরের শেষ দিন, নতুন বছরের প্রথম দিনে পাহাড় থেকে সমতল, সর্বত্র একই ছবি। কুয়াশা, ঠান্ডা আর শীতের রোমাঞ্চ।
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের