নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) তৃতীয় দফা নিয়ে বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে দেশের ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শুরুর কথা জানানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরু হয়ে চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন।
সূত্রের খবর, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানা-সহ মোট ১৬টি রাজ্যে এই SIR প্রক্রিয়া চলবে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি রয়েছে। প্রতিটি ভৌগোলিক এলাকার জন্য পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট দিন অনুযায়ী বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন ও খসড়া তালিকা প্রকাশ করা হবে। শুনানি পর্ব মিটে যাওয়ার পরেই চূড়ান্ত ভোটার তালিকা জনসমক্ষে আসবে। ওড়িশা ও সিকিমের মতো ৪ পূর্ব রাজ্যে খসড়া তালিকা ৫ জুলাই প্রকাশ হয়ে চূড়ান্ত তালিকা ৬ সেপ্টেম্বরে বের হবে। অন্যদিকে, দিল্লির সঙ্গে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ অক্টোবর।
জাতীয় নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানান, ‘এই বৃহৎ কর্মযজ্ঞ সফল করতে মোট ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৩ লক্ষ ৯৪ হাজার বিএলও নিরলস কাজ করবেন। ৩৬.৭৩ কোটি নথিভুক্ত ভোটারকে নিয়ে এই সংশোধন প্রক্রিয়া পরিচালিত হবে। বাংলার প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় বাড়ি বাড়ি যাওয়ার কাজ ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে ২৩ ডিসেম্বর। স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করতে এই নিবিড় সমীক্ষা অত্যন্ত জরুরি। আমরা নাগরিকদের অনুরোধ করছি বিএলও-দের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে যাতে একটি নির্ভুল ডাটাবেস তৈরি করা সম্ভব হয়’।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের