নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোরের নীরবতার মধ্যে ১১ মাসের ঘুমন্ত শিশু কন্যাকে রেখে আত্মহত্যা করলেন গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট থানার অন্তর্গত সংগ্রামপুর এলাকায়। মৃতার নাম সাবিনা খাতুন (২২)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সাবিনা পরিবার-পরিজন নিয়ে চৌরা গ্রামে বসবাস করতেন। স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতেন। বুধবার সকালে দীর্ঘ সময় মা, মেয়ে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোক ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে ঘরের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ।

ঘরের ভেতরে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তরুণীর নিথর দেহ। নিচে বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাঁর ছোট্ট মেয়ে। আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সন্তানকে পাশে রেখে এমন সিদ্ধান্ত ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে রহস্য।
মৃতার আত্মীয় সুফিয়া বিবি জানান, 'আগের দিন সাবিনা SIR শুনানিতে গিয়েছিল। তবে তা নিয়ে তাঁর মধ্যে কোনও ভয় বা আতঙ্ক ছিল না। সংসারে অশান্তি ছিল না। বাইরেও কোনও ঝামেলা ছিল না। হঠাৎ এমন ঘটনা মেনে নিতে পারছি না। এখন বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা'।
এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, 'অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সত্যিই আত্মহত্যা না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়'।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের