নিজস্ব প্রতিনিধি , লাহোর - পাকিস্তান সুপার লিগ নিয়ে দর্শকদের তেমন উন্মাদনা কখনোই দেখা চোখে পড়েনি। তবে একবারে লিগের জনপ্রিয়তা নেই বললে ভুল। এবারও স্টিভ স্মিথ , ডেভিড ওয়ার্নারের মত খেলোয়াড়রা এই লিগে রয়েছেন। তবে এবার চমক দেওয়া নিয়ম আনল পিএসএল কর্তৃপক্ষ। এক ম্যাচে থাকবে ৪ টে প্লেয়িং ইলেভেন।
নতুন নিয়মানুযায়ী , টসের সময় দুই দলের অধিনায়কের সঙ্গে থাকবে দু’টি আলাদা টিম শিট। অর্থাৎ, ম্যাচ শুরুর আগে প্রত্যেক দল সম্ভাব্য দু’টি একাদশ ঠিক করবে। টসের পর দু’টি তালিকা থেকে একটিতে চূড়ান্ত করে সই করতে হবে অধিনায়ককে। একবার দল চূড়ান্ত হয়ে গেলে প্রতিপক্ষের সম্মতি ছাড়া আর কোনও পরিবর্তন করা যাবে না। অর্থাৎ , টস হওয়ার পর পছন্দের প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়কেরা।
লিগের নমিনেশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ প্লেয়ার্স শাখার ১.২.১ ধারায় বলা হয়েছে, “দু’টি টিম শিটে ১১ জন করে ক্রিকেটার থাকবেন। সর্বোচ্চ ৪ জন বদলি ফিল্ডারের নাম দেওয়া যাবে। দু’টি তালিকাই টসের আগে ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে। টসের পর অধিনায়ক একটি তালিকা বেছে নিতে পারবেন। চূড়ান্ত তালিকায় সই করবেন অধিনায়ক। চূড়ান্ত দল নির্বাচনের পর প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া কোনও পরিবর্তন করা যাবে না।"
অনেকেই মনে করছেন নতুন নিয়মের পর অধিনায়কদের সমস্যা অনেকটাই মিটবে। কোনো আক্ষেপ বা সংশয় থাকবেনা। উদ্বোধনী ম্যাচ থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও হায়দ্রাবাদ কিংসমেন অধিনায়ক মার্নাস লাবুশানে দু’টি করে টিম শিট নিয়ে মাঠে নেমেছিলেন।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের