694e1f8a4911f_Gallery_1766726985257
ডিসেম্বর ২৬, ২০২৫ দুপুর ১২:১৬ IST

যুদ্ধের স্মৃতি থেকে শান্তির আলো , ট্রাফালগার স্কয়ারের নরওয়ের ক্রিসমাস ট্রি

নিজস্ব প্রতিনিধি , লন্ডন - প্রতি বছর ডিসেম্বর এলেই লন্ডনের ট্রাফালগার স্কয়ার নতুন করে আলোকিত হয়। তবে এই আলো শুধু উৎসবের নয়, এটি ইতিহাস, কৃতজ্ঞতা আর  বন্ধুত্বেরও প্রতীক। ১৯৪৭ সাল থেকে নরওয়ে প্রতিবছর একটি বিশালাকৃতির ক্রিসমাস ট্রি উপহার দিয়ে আসছে যুক্তরাজ্যকে—যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সহযোগিতার প্রতি নরওয়ের গভীর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি জার্মানির দখলে পড়ে নরওয়ে। সে সময় নরওয়ের রাজপরিবার ও সরকার লন্ডনে আশ্রয় নেয়। ব্রিটেন শুধু আশ্রয়ই দেয়নি, বরং নরওয়েজিয়ান প্রতিরোধ আন্দোলনকে সংগঠিত করতে, সামরিক সহায়তা দিতে এবং কূটনৈতিকভাবে পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যুদ্ধ শেষে সেই বন্ধনের স্মারক হিসেবেই শুরু হয় এই ব্যতিক্রমী উপহার দেওয়ার প্রথা।

গাছটি সাধারণত অসলো শহরের বনাঞ্চল থেকে বাছাই করা হয়। এটি একটি নরওয়েজিয়ান স্প্রুস, যার উচ্চতা প্রায় ২০ থেকে ২৫ মিটার এবং বয়স ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত হতে পারে। বছরের পর বছর ধরে সম্ভাব্য গাছগুলোকে চিহ্নিত করে রাখা হয়, যাতে সেরা গাছটি নির্বাচন করা যায়। নির্বাচনের পর নরওয়েতে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে গাছটি কাটা হয়, যেখানে স্থানীয় শিশু, কর্মকর্তারা ও সাংস্কৃতিক প্রতিনিধিরা অংশ নেন।

এরপর শুরু হয় দীর্ঘ যাত্রা—ট্রাক ও জাহাজে করে উত্তর সাগর পাড়ি দিয়ে গাছটি পৌঁছায় লন্ডনে। ট্রাফালগার স্কয়ারে স্থাপন শেষে এটি সাজানো হয় নরওয়ের ঐতিহ্য অনুযায়ী: শুধুমাত্র সাদা আলো, কোনো ঝলমলে অলংকার নয়। এই সরল সাজই স্ক্যান্ডিনেভিয়ান  সংস্কৃতির প্রতিফলন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আলো জ্বালানোর অনুষ্ঠানটি লন্ডনের শীতকালীন ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণ। নরওয়ে ও যুক্তরাজ্যের মেয়র, কূটনীতিক এবং হাজারো দর্শকের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়ে ওঠে বর্ণময় ।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...