6999c859286cd_Gallery_1771685885489
ফেব্রুয়ারি ২১, ২০২৬ রাত ০৮:৪২ IST

প্রভাতফেরি থেকে মাল্যদান , বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শান্তিনিকেতনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল দিনটি। সব মিলিয়ে আবেগ, শ্রদ্ধা ও বহুভাষিক সাংস্কৃতিক উপস্থাপনায় উদ্বুদ্ধ এলাকা। ভাষার মর্যাদা, বৈচিত্র্যের বার্তা ছড়িয়ে পড়ল দিনভর আয়োজনে। আকাশে বাতাসে প্রতিধ্বনি হল সেই চিরন্তন সত্য - 'নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান'।

স্থানীয় সূত্রে জানা গেছে , ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত। ভাষা শহীদদের সম্মান প্রদর্শনে নানা প্রান্তে দিনটি উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠান আয়োজিত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সকালে আন্তর্জাতিক অতিথি নিবাস থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হয় কর্মসূচির।

‘আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি’ সংগীতের সুরে ছাত্রছাত্রী, অধ্যাপক ও কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। মিছিলটি বাংলাদেশ ভবনে পৌঁছালে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে পড়তে আসা পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নীরবতা পালন, সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আত্মবলিদানকারী ভাষা শহীদদের স্মরণ করা হয়। উপাচার্য জানান, যথাযথ সম্মান বজায় রেখেই দিবসটি উদযাপন করেছে বিশ্বভারতী। ভাষার বৈচিত্র্য, ঐক্যের বার্তা বহন করাই এদিনের মূল তাৎপর্য।

এ প্রসঙ্গে বাংলা বিভাগের গবেষণার ছাত্রী অর্পা কুণ্ডু জানান, 'আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যেখানে বিভিন্ন দেশের পড়ুয়ারা নিজ নিজ ভাষায় গান গাইবেন। পাশাপাশি নিজেদের সংস্কৃতিকে তুলে ধরবেন। দিনটি ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে'।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের