6999745ff0901_Gallery_1771664135664
ফেব্রুয়ারি ২১, ২০২৬ বিকাল ০৭:২১ IST

বাড়বে ভারতের সক্ষমতা , সমুদ্রে নামল নিঃশব্দ ঘাতক

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতের প্রতিরক্ষা শক্তি ক্রমশ নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। স্থল ও আকাশপথের পর এবার সমুদ্রেও আরও দৃঢ় অবস্থান নিতে চলেছে দেশ। ভারতীয় নৌবাহিনীতে খুব শিগগিরই যুক্ত হতে পারে তৃতীয় দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, INS অরিদমন (S4)। প্রতিরক্ষা সূত্রের খবর, আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই এই অত্যাধুনিক সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে কমিশন হতে পারে।

বিশাখাপত্তনমে অবস্থিত শিপ বিল্ডিং সেন্টারে অত্যন্ত গোপনীয় অ্যাডভান্স টেকনোলজি ভেসেল প্রোগ্রাম -এর অধীনে নির্মিত হয়েছে INS অরিদমন। প্রায় ৭,০০০ টন ওজনের এই সাবমেরিনটি ইতিমধ্যেই সার্ভিসে থাকা INS আরিহান্ট এবং INS আরিঘাত-এর তুলনায় বড় এবং প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও একধাপ এগোবে।

বর্তমানে INS অরিদমন সি ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা যাচাই এবং অস্ত্র সংযুক্তিকরণের কাজ প্রায় সম্পন্ন। সব পরীক্ষা সফল হলে গ্রীষ্মের শুরুতেই এটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হতে পারে। নৌবাহিনী প্রধান এডমিরাল দিনেশ ত্রিপাঠি আগেই জানিয়েছিলেন যে, ২০২৬ সালের মধ্যেই সাবমেরিনটি কমিশন করা হবে। সাম্প্রতিক অগ্রগতি সেই সময়সীমাকেই বাস্তব রূপ দিতে চলেছে।

অস্ত্রসজ্জার দিক থেকেও INS অরিদমন অত্যন্ত শক্তিশালী। এটি ৭৫০ কিলোমিটার পাল্লার K-15  সাগরিকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যার সংখ্যা হতে পারে ২৪টি পর্যন্ত। পাশাপাশি ৩,৫০০ কিলোমিটার পাল্লার K-4 মিসাইল বহনের ক্ষমতাও রয়েছে, যা এশিয়ার বিস্তীর্ণ অংশে আঘাত হানতে সক্ষম। এই দীর্ঘ পাল্লার মিসাইল ভারতের ‘সেকেন্ড স্ট্রাইক’ সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।

পারমাণবিক  ট্রায়োড বা ত্রিভূজ—স্থল, আকাশ ও সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্রবাহক ব্যবস্থার—একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সাবমেরিনবাহিনী। INS অরিদমন অন্তর্ভুক্ত হলে ভারতের নিউক্লিয়ার ট্রায়াড আরও মজবুত হবে এবং ভারত মহাসাগর অঞ্চলে দেশের কৌশলগত অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের