নিজস্ব প্রতিনিধি, কলকাতা – যুদ্ধের দাবানলে পুড়ছে মধ্যপ্রাচ্য। এর প্রভাব পড়েছে জ্বালানিতে। দাম বেড়েছে গ্যাসের। জোগানে টান পড়েছে গ্যাসের। গ্যাসের দাম বৃদ্ধিতে পরিস্থিতি সামাল দিতে দাম বাড়ছে রাস্তার ধারের একাধিক পাইস হোটেল ও রেস্তরাঁর খাবারে। পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ হয়ে যেতে পারে কলকাতার একধিক রেস্তরাঁ-পাইস হোটেল। মাথায় হাত পড়েছে রেস্তরাঁ-পাইস হোটেলের মালিকদের।
৩০ টাকা বা ৩৫ টাকায় সবজি ভাত পাওয়া যেত কলকাতায়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা। ৪০-এর ডিম ভাতের দাম বেড়ে হয়েছে ৪৫। সূত্রের খবর, স্টকে থাকা সিলিন্ডার দিয়ে কোনও রকমে কাজ চালাতে হচ্ছে রেস্তরাঁ-পাইস হোটেলের মালিকদের। সোমবার থেকে নতুন করে গ্যাস গোডাউনে ঢুকছে না বাণিজ্যিক গ্যাস। কলকাতার ডেকার্স লেন থেকে পার্ক সার্কাসের বিখ্যাত বিরিয়ানির দোকান, শিয়ালদহ থেকে যাদবপুর, সর্বত্রই যেন গ্যাসের হাহাকার।
বলে রাখা ভালো, কলকাতায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। দিল্লিতে দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে ৯১৩ টাকা হয়েছে। মুম্বইয়ে আগে ছিল ৮৫২.৫০ টাকা। এখন হয়েছে ৯১২.৫০ টাকা। চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে ৯২৮.৫০ টাকা হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ১৯৯০ টাকা। দাম বৃদ্ধির প্রভাব পড়ছে হোটেল, রেস্তরাঁ এবং ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের