6a9004e3bb769_IMG-20260827-WA0029
আগস্ট ২৭, ২০২৬ দুপুর ০৩:০৬ IST

রাজ্যজুড়ে রাখিবন্ধনে বড় আয়োজন , প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভালোবাসা, ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বার্তা নিয়ে শুক্রবার বাংলাজুড়ে পালিত হতে চলেছে রাখিবন্ধন উৎসব। আর এই উৎসবকে ঘিরে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে প্রায় ৯ কোটি টাকা। রাজ্যজুড়ে সরবরাহ করা হচ্ছে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি। শুধু রাখি কেনার জন্যই খরচ হচ্ছে প্রায় ২ কোটি ৮৬ লক্ষ টাকা। রাজ্যস্তরের মূল অনুষ্ঠান হবে কলকাতার নজরুল মঞ্চে, যেখানে উপস্থিত থাকবেন প্রায় আড়াই হাজার পড়ুয়া।

শুক্রবার সকাল ১০টা নাগাদ নজরুল মঞ্চে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও যাদবপুরে আয়োজিত একটি রাখিবন্ধন অনুষ্ঠানে তার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে উৎসব পালনের জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রাজ্যের ৩ হাজার ৩৪২টি গ্রাম পঞ্চায়েত। তাদের জন্য বরাদ্দ হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা। পাশাপাশি ৩৪৫টি ব্লকে রাখিবন্ধন উৎসব পালনের জন্য খরচ হবে ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা।

এবারের উৎসবের অন্যতম বড় আয়োজন রাখি সরবরাহ। রাজ্যজুড়ে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি পৌঁছে দেওয়া হবে। এর জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। ২২টি জেলা সদর দফতর পাবে ২২ লক্ষ টাকা। জিটিএ এবং কলকাতা পুরনিগমের অনুষ্ঠানের জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ টাকা করে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। রাজ্যের ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য বরাদ্দ ৬ লক্ষ টাকা এবং ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১ কোটি ২১ লক্ষ টাকা। এছাড়াও ৪৫টি সাব-ডিভিশনের জন্য বরাদ্দ হয়েছে ১১ লক্ষ ২৫ হাজার টাকা।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাখিবন্ধন উৎসবকে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং জাতীয়তাবোধের বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ হিসেবে তুলে ধরা হচ্ছে। রাজ্যে পালাবদলের পর এই প্রথম বাংলাজুড়ে এমন বড় পরিসরে রাখিবন্ধন উৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নজরুল মঞ্চের রাজ্যস্তরের অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপস্থিতি উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে। জেলা থেকে গ্রাম, পুরসভা থেকে পঞ্চায়েত সর্বস্তরে উৎসব পালনের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করার কাজ চলছে।

আরও পড়ুন

নেপালে হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ , বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
আগস্ট ২৭, ২০২৬

কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার

নিউটাউনে L&T-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর , ৫৮০০ কর্মসংস্থানের বার্তা
আগস্ট ২৭, ২০২৬

L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত

পার্ক স্ট্রিটে প্রথমবার দূর্গাপুজো , ছয় দিন জুড়ে থাকছে একাধিক চমক
আগস্ট ২৭, ২০২৬

যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা

সকাল থেকে ভ্যাপসা গরম, দুপুর গড়াতেই মেঘ-বৃষ্টি-বজ্রের দাপট ! হাতে রাখির সঙ্গে এবার 'ছাতা' হোক ভাইয়ের স্পেশাল গিফট
আগস্ট ২৭, ২০২৬

ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বিচারকের কার্ড হাতিয়ে টাকা লোপাট! বিচার পাচ্ছে না খোদ বিচারক, ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক

বাংলায় ৪ হাজারের বেশি স্কুলে নেই পড়ুয়া! কোথাও আবার এক শিক্ষকেই চলছে হাজার হাজার ছাত্রের পড়াশোনা, চাঞ্চল্য UDISE+ রিপোর্টে
আগস্ট ২৬, ২০২৬

UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

“গিল্ডের একক নিয়ন্ত্রণ নয়” ! ২০২৭ বইমেলায় ২৪ সদস্যের নতুন কমিটি , বাদ সভাপতি-সম্পাদক
আগস্ট ২৬, ২০২৬

২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি

রাখির বদলে ভাইয়ের হাতেই রক্ত! হরিদ্বারে ২ দিদিকে গুলি করে খুনের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ

“বিশিষ্ট জন বলে ছাড় নয়” ! মমতার কাছে থাকা ১৯ বই নিয়ে কড়া বার্তা গ্রন্থাগার মন্ত্রীর
আগস্ট ২৬, ২০২৬

রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

“জল খাবে ? আয়…”! ৫৫ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ

 

ভুয়ো কাগজে বিদেশে পাচার ৫৫৫ কোটি টাকা! খাস কলকাতায় ফাঁস হলো ভাই-বোনের কীর্তি
আগস্ট ২৬, ২০২৬

আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের

সুদীপ-কাকলিদের সাংসদ পদে টান! সুপ্রিম নোটিসের পর এবার ২০ জনকে তলব স্পিকারের
আগস্ট ২৬, ২০২৬

দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব

রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে ফুটপাথ ছাড়েননি! দুধ গরম কাণ্ডে বিস্ফোরক দিলীপ
আগস্ট ২৬, ২০২৬

গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর

অ্যাপ বাইকে বাড়ি ফেরা হল না , কেষ্টপুরে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
আগস্ট ২৬, ২০২৬

দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের