নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নেপালের ভয়াবহ হড়পা বান কেড়ে নিয়েছে বহু প্রাণ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ১৬২। বিপর্যস্ত এলাকায় আটকে পড়েছেন কলকাতার ৩২ জন পর্যটক। তাদের মধ্যেই রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়ের একমাত্র পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। বুধবার থেকে স্ত্রীর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছেন না মুকুলপুত্র শুভ্রাংশু। প্রিয়জনের কোনও খবর না পেয়ে উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে গোটা পরিবারের।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা ভৌমিক রায়। নেপালে পৌঁছনোর পর স্বামীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগও হয়েছিল তার। মঙ্গলবার রাতেও শুভ্রাংশুর সঙ্গে শেষবার কথা হয় শর্মিষ্ঠার। কিন্তু বুধবার সকাল থেকেই নেপালের পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ের খবর আসতেই শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন শুভ্রাংশু। বারবার ফোন করেও কোনও সাড়া মেলেনি। এরপর থেকেই ক্রমশ বাড়তে থাকে পরিবারের উদ্বেগ।
ঠিক কোথায় এবং কী অবস্থায় রয়েছেন শর্মিষ্ঠা, তা এখনও স্পষ্ট নয়। বিপর্যস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্যও পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা একদিকে প্রশাসনের কাছ থেকে খবর পাওয়ার অপেক্ষায়, অন্যদিকে নিজেদের মতো করে যোগাযোগের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে বহু ভারতীয় পর্যটক আটকে পড়ার খবর সামনে এসেছে। তাদের মধ্যে কলকাতার ৩২ জনের নামও রয়েছে বলে জানা গেছে। ফলে শর্মিষ্ঠার পাশাপাশি অন্যান্য নিখোঁজ পর্যটকদের পরিবারেও তৈরি হয়েছে তীব্র উৎকণ্ঠা।
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের