নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যপ্রাচ্যে এখন অশান্তির পরিবেশ। বন্ধ রয়েছে আকাশপথ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো। শনিবার তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। বাদ যায়নি দুবাইও। এরই মাঝে আদরের ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে পড়ছেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
ছেলে ইউভানের স্কুল ছুটি পড়ার পর তার আবদারেই দুবাইয়ে বেড়াতে যান অভিনেত্রী। কিন্তু যতক্ষণে পা রেখেছেন ততক্ষণে যুদ্ধের আগুন জ্বলতে শুরু করেছে। বিমান পরিষেবা বাতিল হওয়ায় এখন ফিরতেও পারছেন না দেশে। এমতাবস্থায় চিন্তার ভাঁজ পড়েছে স্বামী রাজ চক্রবর্তীর কপালে।
রাজ চক্রবর্তী বলেছেন , "শনিবারই ওখানে পৌঁছেছে ওরা। ঘুরতে গিয়েছে। আর কাল থেকে পরিস্থিতিও ওখানে জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছে ওরা। স্বাভাবিকভাবেই খুবই চিন্তায় রয়েছি। আমাদের কথা হয়েছে দু’জনের। সঙ্গে ইউভান আছে যেহেতু তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে। ওরা ওখানে পাম জুমেইরাতে উঠেছে। ওই হোটেলের অদূরেই বিস্ফোরণ হয়েছে। সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। তবে আমাদের ওখানে বন্ধু-আত্মীয় রয়েছেন। তারা ওদের যত্ন নিচ্ছেন।"
ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজের হাত ধরে তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে দেখা যায়
প্রিয় দলকে ঘিরে অভিনেত্রীর নতুন পোস্ট
মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় একেবারেই অন্য মেজাজে দেখা গেল অভিনেত্রী
বাংলা গানের জগতের পরিচিত নাম অন্বেষা দত্তগুপ্ত।
টলিউডের জনপ্রিয় দম্পতি শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন।
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
গত বছর মে মাস থেকে মুম্বইয়ে থাকছেন অভিনেত্রী মিশমি দাস
এক সাক্ষাৎকারে আমির খান স্পষ্ট জানান , গৌরি হিন্দু নন
বিতর্কিত মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে তীব্র সমালোচনা
প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক
তসলিমার ফিরে আসায় আবেগপ্রবণ বার্তা দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়
নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে অনড় সোনম ওয়াংচুক
উত্তরপ্রদেশের রাজ্যপালের বক্তব্য ঘিরে নতুন করে শুরু মতবিরোধ
বন্ধুর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অনুজ সচদেবার
পোশাক নিয়ে মন্তব্যে সীমা মানার বার্তা অভিনেত্রীর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...