নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা যুবতীকে সজোরে ধাক্কা মারল একটি বাইক। ঘটনায় গুরুতর আহত হয়েছে বাইক আরোহী সহ যুবতী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুজন। দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে শীতলকুচিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , কৃষি মান্ডির দ্বিতীয় গেট থেকে আসা একটি বাইক দাঁড়িয়ে থাকা এক মহিলাকে সজোরে ধাক্কা মারে। বাইকটির গতি এতটাই বেশি ছিল যে যুবতীর পা ভেঙে যায়। অন্যদিকে , হাত ভেঙে যায় যুবতীর। স্থানীয়রা তড়িঘড়ি তাদের দুজনকে শীতলকুচি গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন।

এক স্থানীয় জানিয়েছেন , "যেভাবে এই রাস্তায় টোটো , বাইক , অটোর দাপট বেড়েছে সেখানে যেকোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। আগেও হয়েছে এমনকি এই যে আবার একটা দুর্ঘটনা ঘটে গেল। মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে ছিল। পাশ কাটিয়ে যেতে গিয়ে মেয়েটিকে এমনভাবে ধাক্কা মারে যে ৫০ মিটার দূরে গিয়ে বাইকটি ছিটকে পড়ে। খুব শীঘ্রই একটা পুলিশ বুথ বসাতে হবে এখানে। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই রাস্তায়।"
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের