নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে যুবসমাজকে লক্ষ্য করে বড় চাল বিজেপির। নারী শক্তির পর এবার যুবশক্তিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হল ‘যুবশক্তি ভরসা কার্ড’। একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে নিউটাউনের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করা হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বক্সার বিজেন্দ্র সিং। তাদের উপস্থিতিতেই বিজেপি যুব ভোটারদের উদ্দেশ্যে নিজেদের প্রতিশ্রুতি আরও জোরালোভাবে তুলে ধরে। ‘যুবশক্তি ভরসা কার্ড’ কোনও নতুন প্রকল্প নয়, বরং বিজেপির সঙ্কল্পপত্রে উল্লেখিত প্রতিশ্রুতিগুলির গ্যারান্টি হিসেবেই এটি সামনে আনা হয়েছে।
কার্ডে জানানো হয়েছে, চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে যুবকদের। পাশাপাশি আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়েছে। এছাড়াও প্রতি বছর নিয়মিতভাবে এসএসসি, টেট-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়াও, সরকারি চাকরির বয়সসীমায় ৫ বছরের ছাড় এবং স্টার্টআপ শুরু করতে আর্থিক সহায়তার মতো একাধিক ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৫ লক্ষ যুবক-যুবতীকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে এই কার্ডে। সব মিলিয়ে যুব ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে বিজেপির এই উদ্যোগ যে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ কৌশল তা বলাবাহুল্য।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের