নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক সংস্কারে একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছে নতুন বিজেপি সরকার। মন্ত্রীসভার প্রথম বৈঠকেই ষাটোর্ধ্ব আমলাদের পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল নবান্ন। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করে প্রকাশ্যে আনা হল ২৪৩ জন আধিকারিকের নাম।
মঙ্গলবার রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সামনে এসেছে ২৪৩ জন আধিকারিকের তালিকা। তারা অর্থ, ভূমি, প্রশাসন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের বিভিন্ন বোর্ড ও কমিশনের দায়িত্বে নিযুক্ত ছিলেন। অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পরও তাদের পুনর্নিয়োগ করা হয়েছিল। ‘পোস্ট অফ বেনিফিটের' আওতায় একাধিক সরকারি সুযোগ সুবিধা ভোগ করছিলেন তারা।
সরকারি সূত্রে জানা গেছে, এই আধিকারিকদের অনেকেই মোটা বেতন, সরকারি গাড়ি এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা পেতেন। ফলে সরকারি কোষাগার থেকে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হত। নতুন সরকারের মতে, প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের