নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবোঝাই টোটোতে ধাক্কা বেপরোয়া স্করপিও গাড়ির। টাল সামলাতে না পেরে উল্টে যায় টোটোটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ যাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫। সোমবার সন্ধ্যার এই মর্মান্তিক দুর্ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার শান্তিপুরে।
সূত্রের খবর , শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়কে সন্ধ্যা ৬টা নাগাদ একটি যাত্রীবাহী টোটোয় ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা স্করপিও। ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিশাল ক্ষতিগ্রস্ত হয় ওই বিলাসবহুল চারচাকা।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসারত তারা। দ্রুত ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গ এক স্থানীয় বলেন, "১১০-১২০ কিমিতে আসছিল গাড়িটি। খুব স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টোটোয়। সকলেই চাপরার হৃদ্য়পুর থেকে আত্মীয়ের বাড়ি হয়ে ফিরছিলেন। চার চাকার ধাক্কায় টোটোটি উল্টে যায়। ঘটনাস্থলে দুজন মারা যায়। অনেকেই আহত হয়। যার মধ্যে একটি বাচ্চা আছে। ঘটনাটি হওয়ার পরেই আমরা কিছুজনকে নিয়ে আসি যাতে তাড়াতাড়ি চিকিৎসা পায়। বাচ্চাও রয়েছে। এখন যদিও বাচ্চাটি সুস্থ। বাকি সকলকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের