নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মুক্তির সঙ্গে সঙ্গেই বিতর্কের কেন্দ্রে যশ অভিনীত ছবি Toxic-এর টিজার। টিজারের একটি নির্দিষ্ট দৃশ্যকে ‘অশালীন’ আখ্যা দিয়ে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে। কমিশনের দাবি, ওই দৃশ্য সমাজে নেতিবাচক বার্তা দিতে পারে , নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে।

টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। দর্শকের একাংশের অভিযোগ, কিছু দৃশ্যে অপ্রয়োজনীয় সহিংসতা ও অশালীন উপস্থাপনা রয়েছে, যা ছবির প্রচারের জন্য প্রয়োজনীয় ছিল না। বিষয়টি ঘিরে মহিলা সংগঠনগুলির পাশাপাশি একাধিক রাজনৈতিক দলও সরব হয়। তাঁদের বক্তব্য, জনপ্রিয় অভিনেতাদের ছবিতে এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে।
এই প্রসঙ্গে কর্ণাটক রাজ্য মহিলা কমিশনের এক সদস্য বলেন, “আমরা CBFC-কে লিখিতভাবে জানিয়েছি যে টিজারের নির্দিষ্ট দৃশ্যটি পুনর্বিবেচনা করা হোক। ছবির নির্মাতাদের সৃজনশীল স্বাধীনতা রয়েছে ঠিকই, তবে তা যেন সামাজিক দায়বদ্ধতার সীমা অতিক্রম না করে।যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত অভিনেতা যশ বা ছবির নির্মাতা দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের