নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সরস্বতী পুজোর সকালে আচমকা অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে গেল এক অসহায় পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর ঢাকা পাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনিক সহায়তার দাবি উঠেছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ বাবলু ঘোষ মেয়ে পিয়াসা ঘোষকে নিয়ে একটি ছোট টিনের ঘরে বসবাস করতেন। এদিন সকালে হঠাৎই ঘরের এক অংশ থেকে আগুন, ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পিয়াসা। দ্রুত বাবাকে বের করতে সক্ষম হলেও মুহূর্তেই শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন সেখানে এসে আগুন আয়ত্তে আনে। তবে ততক্ষণে সঞ্চিত অর্থ, গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র, শীতের শেষ সম্বল কম্বলসহ পুরো ঘর পুড়ে যায়। এই অবস্থায় পরিবারটি কান্নায় ভেঙে পড়ে।
কান্না জড়ানো গলায় পিয়াসা জানান, 'হঠাৎ একটা বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি ঘর দাউ দাউ করে জ্বলছে। কোনওরকমে বাবাকে বাইরে আনতে পারলেও আগুনে তাঁর হাতের একটি অংশ ঝলসে যায়। আর কিছুই রক্ষা করতে পারিনি। এখন কীভাবে থাকবো বুঝতে পারছি না'।
ঘটনাস্থলে উপস্থিত কাউন্সিলর সুরজিৎ দাস জানান, 'খবর পেয়েই ঘটনাস্থলে এসে দেখি আগুন ভয়াবহ রূপ নিয়েছে। আমি আমার পক্ষ থেকে সবরকম সাহায্যের চেষ্টা করব। বিষয়টি পৌরসভার পৌরপ্রধানকেও জানাব'।
ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, 'প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। তাই ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তারপরই প্রকৃত কারণ পরিষ্কার হবে'।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের