নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় সামনে এল একের এক নতুন তথ্য। উদ্ধারকাজ চলার মধ্যেই ঘটনার ভয়াবহ মুহূর্তের বিবরণ দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পাশাপাশি বিপর্যয়ের প্রকৃত কারণ খোঁজা শুরু হয়েছে। তার জন্য নির্মাণ সংক্রান্ত নথি ও নকশা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
বুধবার দুপুর ১২টা ৫ থেকে ৭ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। কলকাতা বন্দর এলাকার ট্রান্সপোর্ট ডিপো রোডে এই ঘটনাটি ঘটে। সেখানে 'বেহরা ব্রাদার্স' নামের একটি পরিচিত প্যাকেজিং সংস্থা কাজ করছিল। তারা বন্দর কর্তৃপক্ষের থেকে জমি লিজ নিয়েছিল। সেখানে প্রায় ২০ হাজার বর্গফুটের একটি নতুন গুদাম তৈরি হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই বিস্ফোরণের মতো শব্দ হয়। এর পরেই তিনতলা কাঠামোটি হুড়মুড়িয়ে ধসে পড়ে। দুর্ঘটনার প্রায় আধ ঘণ্টা পর পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছয়। পরবর্তীতে নবান্নের অনুরোধে ফোর্ট উইলিয়াম থেকে সেনা পাঠানো হয়। উদ্ধারকাজে যোগ দেয় সেনার চার কলম বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও চিকিৎসক দল।
পুলিশি তদন্তে জানা গেছে, বেহরা ব্রাদার্স গুদাম তৈরির বরাত দিয়েছিল 'অয়ন ট্রেডার্স' নামের একটি সংস্থাকে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি অন্য। তাঁদের মতে, এলাকার কাউন্সিলর আনোয়ার খানের ঘনিষ্ঠ আসগর নামের এক ঠিকাদার এই পুরো কাজটির দেখাশোনা করছিলেন। বর্তমানে ঠিকাদার সংস্থার কাগজ ও নির্মাণে ব্যবহৃত উপাদানের গলদ খতিয়ে দেখছে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের কথায়, আপাতত আটকে থাকা শ্রমিকদের প্রাণ বাঁচানোই তাঁদের প্রধান লক্ষ্য। উদ্ধারকাজ শেষ হলে গাফিলতির বিষয়টি দেখা হবে। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় গুদাম কর্মী উজ্জ্বল কুমার জানান, 'দুপুরের দিকে আমরা পাশের ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করেই ভূমিকম্পের মতো একটা প্রবল কম্পন অনুভব করি। তার পরেই যেন একটা বোম ফাটার মতো বিকট আওয়াজ হলো। আমরা বাইরে দৌড়ে এসে দেখি, বি/২ প্লটের পুরো বহুতল আবাসনটি মাটিতে মিশে গেছে। অন্তত ৪০ জন মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এই দৃশ্য দেখে আমরাই প্রথমে ছুটে যাই। কিন্তু বড় বড় লোহার বিম আর কংক্রিটের চাঁই অনেকটাই ভারী ছিল। আমাদের পক্ষে তা সরানো অসম্ভব হয়ে পড়ে। আমরা অসহায়ভাবে তলার লোকেদের জলের বোতল এগিয়ে দিচ্ছিলাম। পাশাপাশি দমকলেও খবর পাঠাই'।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের