নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিদায় ঘণ্টা বেজে গেল শীতের। আর মাত্র সপ্তাহ খানেক কনকনে শীতের আমেজ থাকবে কলকাতায়। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে কমবে শীত। সরস্বতী পুজোয় শীতের আমেজ অনুভূত হবে। নতুন ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার কমবে দাপট। যদিও কুয়াশার দাপট থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত থাকবে শহরের আকাশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কমে ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পর্যন্ত কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতার তাপমাত্রা বাড়তে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
শুক্রবার নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। রবিবারের পর থেকে কমবে কুয়াশার দাপট। ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। দৃশ্যমানতা নেমে আসতে পারে প্রায় ৫০ মিটারের কাছাকাছি।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের