নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ভোটমুখী বাংলায় ঝোড়ো ব্যাটিং করছে নির্বাচন কমিশন। বুধবার বেলায় একসঙ্গে রাজ্যের ৫ DIG-কে সরিয়ে দেয় কমিশন। দুপুর গড়াতেই ১১ জন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (DEO)-কে সরিয়ে দেওয়া হল। কলকাতার দুই DEO-কেও সরানো হয়েছে। ভোটের সময় জেলাশাসকরাই DEO-র ভূমিকা পালন করেন। নির্দেশিকা জারি করে এই বিষয়ে জানিয়েছে কমিশন।
রাজ্যের ১১ জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করার বিষয় জানানো হয়েছে কমিশনের তরফে জারি করা নির্দেশিকায়। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগণা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। কোচবিহারে নতুন জেলাশাসক জিতেন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রাজনবীর সিং কপূর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদীয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে স্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগণায় শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগণায় অভিষেককুমার তিওয়ারি, দার্জিলিঙে হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যমকে জেলাশাসকের দায়িত্ব দিয়েছে কমিশন।
এছাড়া কলকাতার দুই নির্বাচনী আধিকারিক (DEO)-কে বদল করেছে কমিশন। কলকাতা উত্তরের DEO (জেলা নির্বাচনী আধিকারিক) ও মিউনিসিপ্যাল কমিশনার করা হয়েছে স্মিতা পাণ্ডে, রণধীর কুমার হলেন দক্ষিণ কলকাতার DEO। এখনও পর্যন্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ১২ জন পুলিশ সুপার, ৫ জন DIG, ৪ কমিশনারেটের সিপি, এক ঝাঁক সিনিয়র আমলা-পুলিশকর্তাকে সরিয়েছে কমিশন।
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের