নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী বছর বিধানসভা নির্বাচন। এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সকল রাজনৈতিক দলগুলি। এবার ভোট বৈতরণী পেরতে নয়া কৌশল অনুসরণ বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ত্র জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’! কংগ্রেসের বিরুদ্ধে বন্দে মাতরমে কাঁচি চালানোর অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে মোদি বলেন, “১৯৩৭ সালে বন্দে মাতরমের বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়। সেই পদক্ষেপের জেরে আঘাত লাগে জাতীয় স্তোত্রের আদর্শে। বন্দে মাতরমের গুরুত্ব লঘু হয়ে যায়। গানের পংক্তি ছেঁটে ফেলার মধ্যেই লুকিয়েছিল দেশভাগের বীজ। এরকম বিভাজনমূলক মানসিকতা এখনও রয়ে গিয়েছে। সেটা আমাদের দেশের পক্ষে বিপজ্জনক।“
এদিন সকলের সঙ্গে গলা মিলিয়ে বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র রচিত বন্দে মাতরম গানটি গাইলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যেন বসেছিল চাঁদের হাট। প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রমুখ। বন্দে মাতরমের স্মারক স্ট্যাম্প এবং কয়েন উদ্বোধন এবং বন্দে মাতরম বিশেষ পোর্টালের সূচনা করেন মোদি।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের