নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - নিজের বাড়িতেই ১৫ বছরের কিশোরীর ওপর নামল অমানুষিক নৃশংসতা। তাকে শারীরিক নির্যাতন চালিয়ে খুন করা হয়। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অসমের বাসিন্দারা। শুরু হয় প্রতিবাদ।
ঘটনাটি ঘটেছে কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায়। পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। কিন্তু সামান্য একটি বিষয়ে ভাইয়ের সঙ্গে বচসা হয় তার। এরপর একাই নিজের বাড়িতে ফিরে আসে। বেশ কিছুটা সময় পার হওয়ার পর পরিবারের অন্য সদস্যরা ঘরে ফেরে। তখনই এই দৃশ্য দেখে শিউরে ওঠেন। ঘরের মেঝেতে পড়ে রক্ত। আর তার মাঝেই রয়েছে মেয়েটির ক্ষতবিক্ষত নিথর দেহ।
জানা গেছে, এমন বর্বরভাবে মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে যে, পরিবারের সদস্যরাও দেহটি সহজে চিনতে পারছিলেন না। শুধু তা-ই নয়, নাবালিকার যৌনাঙ্গে ধাতব লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই অত্যাচারের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রাম। উত্তেজিত বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়ক ঘেরাও করে। টায়ারে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ চালান। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তোলেন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। তদন্তে নেমে আপাতত ৫ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে এসএসপি অমিতাভ সিনহা নিশ্চিত করেছেন, 'পরিবার যৌন নির্যাতনের কথা বললেও আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি'। চিকিৎসকদের রিপোর্টের পরই ধর্ষণের বিষয়টি পুরোপুরি স্পষ্ট হবে বলে পুলিশ জানায়। তবে কিশোরীর জীবনের এমন নির্মম পরিণতিতে গভীর শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের