6a71decc342ad_Gallery_1785847367731
আগস্ট ০৪, ২০২৬ বিকাল ০৬:১৫ IST

নেই টিকা, নেই প্রতিষেধক! চান্দিপুরা ভাইরাসে মৃত্যু ২২ শিশুর, সংক্রমিত আরও ৩৫

নিজস্ব প্রতিনিধি , আমদাবাদ - নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে চান্দিপুরা' ভাইরাস। এই সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ শিশুর। আক্রান্ত আরও ৩৫ জন। সবচেয়ে বড় চিন্তার বিষয়, এই রোগের এখনও কোনও নির্দিষ্ট প্রতিষেধক বা টিকা নেই। ঘটনায় উদ্বিগ্ন গুজরাত।

চিকিৎসকদের মতে, চান্দিপুরা ভাইরাস মূলত 'র‍্যাবডোভিরিডি' পরিবারের অন্তর্গত। এর সংক্রমণে অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম বা ব্রেন ফিভার হতে পারে। ১৯৬৫ সালে মহারাষ্ট্রের নাগপুরের চান্দিপুরা এলাকায় প্রথম এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। পরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই সংক্রমণ। বিশেষজ্ঞদের দাবি, মূলত স্যান্ডফ্লাই বা বেলেমাছি, মশা ও এঁটেল পোকার মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। গুজরাটে সংক্রমণ বৃদ্ধির পিছনে বিশেষ এক ধরনের বেলেমাছিকে দায়ী করা হচ্ছে। 'ফ্লেবোটোমাস পাপা তাসি' নামের এই মাছির মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

নোংরা পরিবেশ, জমে থাকা জল এবং আবর্জনার স্তূপে এই ধরনের পতঙ্গের সংখ্যা দ্রুত বাড়ে। ফলে সংক্রমণ রুখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জল জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানায়, শুরুতে এই ভাইরাসের উপসর্গ অনেকটা সাধারণ জ্বরের মতো হয়। আক্রান্তের শরীরে প্রবল জ্বর, মাথাব্যথা, ক্লান্তি, হাত-পায়ে ব্যথা এবং বমির সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় সাধারণ জ্বর ভেবে অবহেলা করায় চিকিৎসা শুরুতে দেরি হয়ে যায়।

চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না হলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠতে পারে। পরে আক্রান্তের টানা কাশি, শ্বাসকষ্ট এবং খিঁচুনির মতো সমস্যা দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় রোগী অচৈতন্য হয়ে কোমায় পর্যন্ত চলে যেতে পারেন।

বিশেষজ্ঞদের সতর্কতা, শিশুদের জন্য এই ভাইরাস সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকে। আক্রান্ত হওয়ার ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় সমস্যা হল, চান্দিপুরা ভাইরাসের বিরুদ্ধে এখনও কোনও নির্দিষ্ট টিকা বা প্রতিষেধক নেই। তাই সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ, বেলেমাছি ও মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি মশা তাড়ানোর রিপেলেন্ট ব্যবহারের কথাও বলা হয়েছে। শিশুদের ফুলহাতা পোশাক পরানো ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখার উপরও জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কথায়, আক্রান্ত শিশুদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সংক্রমণের উৎস খুঁজে বের করার কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে NCPI-এর সাংসদরা , ভাঙনের জল্পনা উড়িয়ে দিলেন শতাব্দী
আগস্ট ০৪, ২০২৬

রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে

বিহার থেকে মধ্যপ্রদেশ, ৩ রাজ্যের উপনির্বাচনে বিজেপির কপালে চিন্তার ভাঁজ
আগস্ট ০৪, ২০২৬

প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট

কৃষকদের জন্য বড় সুখবর , পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার
আগস্ট ০৪, ২০২৬

পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট

৩০ বছরের দুর্গে ধস, জন সুরজের ঝড়! জাতপাতের সমীকরণ ভেঙে পরিবর্তনের ভোট বিহারে
আগস্ট ০৪, ২০২৬

মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা

বিহারের বাঁকিপুরে বিজেপির দুর্গ ভাঙল! হারের নেপথ্যে কারণ খুঁজছে গেরুয়া শিবির
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের

NDA বৈঠকে উপস্থিত NCPI সদস্য , ৩ সাংসদের অনুপস্থিতি ঘিরে ফের জল্পনা তুঙ্গে
আগস্ট ০৪, ২০২৬

তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

সোফায় বসে কংগ্রেস নেতা, দুধ দিয়ে পা ধোয়াচ্ছে দুজন! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ০৪, ২০২৬

গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের

শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে মোদি সাক্ষাতে সুদীপ , NCPI-এর ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের