6a71a8199c91a_Gallery_1785833333073
আগস্ট ০৪, ২০২৬ দুপুর ০২:২২ IST

৩০ বছরের দুর্গে ধস, জন সুরজের ঝড়! জাতপাতের সমীকরণ ভেঙে পরিবর্তনের ভোট বিহারে

নিজস্ব প্রতিনিধি , পটনা - বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দীর্ঘদিনের বিজেপি ঘাঁটিতে এবার বড় পরিবর্তন দেখা গিয়েছে। জন সুরজ পার্টির সাফল্যে চমকে উঠেছে রাজনৈতিক মহল। ফলাফল নিয়ে শুরু হয়েছে হার-জিতের হিসাব। প্রায় তিন দশকের শক্ত ভিত নড়ে যাওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির।

বাঁকিপুরে বিজেপির বিরুদ্ধে তৈরি হয়েছে বড় ভোট মেরুকরণ। মুসলিমদের পাশাপাশি যাদব, উচ্চবর্ণ, তফসিলি জাতি ও কায়স্থ সমাজের একাংশও বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। পুরনো রাজনৈতিক আনুগত্য সরিয়ে এবার জয়ের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা। আরজেডির বদলে জন সুরজ পার্টির প্রশান্ত কিশোরের উপর আস্থা রেখেছেন তাঁরা। মুসলিম অধ্যুষিত সবজিবাগ এলাকার বহু বাসিন্দার দাবি, আরজেডি প্রার্থী বিজেপিকে হারাতে পারবেন-এমন বিশ্বাস তৈরি হয়নি। তাই প্রশান্ত কিশোরের দিকে ঝুঁকেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিজওয়ান জানান, এলাকার একটি মসজিদের কাছে মানুষ জড়ো হয়ে আলোচনা করেন। সেখানে সিদ্ধান্ত হয়, বিজেপিকে হারানোর ক্ষমতা যার বেশি, তাকেই ভোট দেওয়া হবে।একই ছবি দেখা গেছে ইয়ারপুর ও জাক্কানপুর এলাকাতেও। বহু যাদব ভোটার জন সুরজকে সমর্থন করেছেন। ভোটার মঙ্গেশ যাদবের কথায়, তেজস্বী যাদব প্রচারের শেষ পর্যায়ে মাঠে নামেন। অন্যদিকে আরজেডির একাধিক শীর্ষ নেতা সক্রিয় ছিলেন না।

বিপরীতে বিজেপির প্রায় ৪০ জন তারকা প্রচারক মাঠে নামেন। ফলে প্রশান্ত কিশোরের প্রচার আলাদা নজর কাড়ে। প্রায় ৩০ বছর ধরে বাঁকিপুর ছিল বিজেপির শক্ত ঘাঁটি। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে নিতিন নবীন আরজেডির রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান। এর আগে তাঁর বাবা নবীন কিশোর প্রসাদ সিনহাও দীর্ঘদিন এই আসনের প্রতিনিধি ছিলেন। ২০১০ থেকে ২০২৫ পর্যন্ত টানা চারবার জয় পান নিতিন নবীন। তাই বাঁকিপুরকে তাঁর পারিবারিক গড় বলা হত।

উন্নয়নমূলক কাজের পরও এবার বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। ২০২৬ সালের মে মাসে সম্রাট চৌধরী ও নিতিন নবীন ১১৫ কোটি টাকার মান্দিরি নালা প্রকল্পের উদ্বোধন করেছিলেন। রাস্তার নামকরণও করা হয়েছিল নবীন কিশোর প্রসাদ সিনহার নামে। তবুও ভোটের ফল বিজেপির জন্য বড় ধাক্কা হয়েছে। মান্দিরি এলাকার বাসিন্দা দীপক শর্মা জানান, প্রশান্ত কিশোর মানুষের দৈনন্দিন সমস্যা ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তাঁর বক্তব্য ভোটারদের মন ছুঁয়েছে।

ব্রাহ্মণ ভোটার অখিলেশ মিশ্রের দাবি, বারবার জয়ের ফলে বিজেপির মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। সাধারণ মানুষের সঙ্গে দূরত্বও বেড়েছিল।তফসিলি জাতি অধ্যুষিত পীরমুহানি ও দলদলি রোড এলাকাতেও প্রশান্ত কিশোরের প্রচার প্রভাব ফেলেছে। স্থানীয়দের দাবি, তিনি বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চেয়েছেন। কায়স্থ অধ্যুষিত এলাকাতেও বিজেপির সমর্থনে ভাঙন দেখা যায়। এমনকি বিজেপির হয়ে প্রচার করা এক ভোটারও শেষ মুহূর্তে প্রশান্ত কিশোরকে ভোট দিয়েছেন বলে জানান।

রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় কুমারের মতে, বাঁকিপুর কোনও নির্দিষ্ট মতাদর্শের মধ্যে আটকে নেই। অতীতে এই আসনে একাধিক রাজনৈতিক দল জয় পেয়েছে। তাঁর মতে, এবারের ফল পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। পুরনো সমীকরণ ভেঙে ভোটাররা প্রশান্ত কিশোরকে বিজেপির বিরুদ্ধে কার্যকর বিকল্প হিসেবে বেছে নিয়েছেন।

আরও পড়ুন

NDA বৈঠকে উপস্থিত NCPI সদস্য , ৩ সাংসদের অনুপস্থিতি ঘিরে ফের জল্পনা তুঙ্গে
আগস্ট ০৪, ২০২৬

তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

সোফায় বসে কংগ্রেস নেতা, দুধ দিয়ে পা ধোয়াচ্ছে দুজন! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ০৪, ২০২৬

গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের

শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে মোদি সাক্ষাতে সুদীপ , NCPI-এর ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের