নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ৩ রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফল ঘিরে নতুন করে চাপে বিজেপি। বিহারের শক্ত ঘাঁটি বাঁকিপুরে বড় ধাক্কা খেল দল। মধ্যপ্রদেশের দাতিয়াতেও পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির। গুজরাটে জয় এলেও কমেছে ভোটের ব্যবধান। ফলাফল নিয়ে শুরু হয়েছে দলের অন্দরেই পর্যালোচনা।
বিহারের বাঁকিপুর আসনে এবার মুখোমুখি ছিলেন বিজেপির নীরজ কুমার সিনহা ও জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন আসন ছেড়ে রাজ্যসভায় যাওয়ার পর এই কেন্দ্রে উপনির্বাচন হয়। ভোট গণনার শেষ পর্বে প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন প্রশান্ত কিশোর। আরজেডি প্রার্থী রেখা কুমারী কার্যত লড়াইয়ে ছিলেন না। তাঁর ঝুলিতে যায় মাত্র ১১ হাজার ভোট।
প্রায় ৩ দশক ধরে বাঁকিপুর ছিল বিজেপির শক্ত ঘাঁটি। ১৯৯৫ সাল থেকে এই আসনে প্রভাব ছিল নিতিন নবীনের পরিবারের। তাঁর বাবা নবীন কিশোর প্রসাদ সিনহাও এই কেন্দ্র থেকে একাধিকবার জয় পেয়েছিলেন। পরে ২০১০ থেকে ২০২৫ পর্যন্ত টানা চারবার বিধায়ক হন নিতিন নবীন। তাই এই আসন ধরে রাখা বিজেপির কাছে ছিল সম্মানের লড়াই। এবারের ফল বিজেপির জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কারণ, বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরীর নেতৃত্বে এটাই ছিল বিজেপির প্রথম বড় পরীক্ষা। পাশাপাশি আরজেডিকে পিছনে ফেলে প্রশান্ত কিশোরের উত্থান বিরোধী রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাঁকিপুরে প্রশান্ত কিশোরের প্রচার বড় ভূমিকা নিয়েছে। বিধানসভা নির্বাচনে দল গড়েও সাফল্য পাননি পিকে। কিন্তু এবার নিজে সামনে থেকে লড়াইয়ে নামেন। শিক্ষার্থীদের আন্দোলন এবং নতুন প্রজন্মের ক্ষোভও ভোটের সমীকরণে প্রভাব ফেলেছে বলে দাবি।
অন্যদিকে মধ্যপ্রদেশের দাতিয়া আসনেও বিজেপির আশা পূরণ হয়নি। এই কেন্দ্র আগে কংগ্রেসের দখলে ছিল। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাজেন্দ্র ভারতী বিজেপির প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে হারিয়েছিলেন। পরে সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁর বিধায়ক পদ বাতিল হয়। উপনির্বাচনে বিজেপি আশুতোষ তিওয়ারিকে প্রার্থী করে। কিন্তু কংগ্রেসের ঘনশ্যাম সিং এগিয়ে রয়েছেন।
দাতিয়ায় প্রার্থী নির্বাচন ঘিরেও দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। নরোত্তম মিশ্র প্রথমে বিদ্রোহ করলেও পরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামেন। তবে সেই বিভাজনের প্রভাব ভোটে পড়েছে বলে মনে করছেন অনেকে।গুজরাটের মঞ্জলপুর আসনে অবশ্য বিজেপি কিছুটা স্বস্তি পেয়েছে। বিধায়কের মৃত্যুর কারণে সেখানে উপনির্বাচন হয়। ২০২২ সালে এই আসনে এক লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিল বিজেপি। এবার জয় এলেও ব্যবধান নেমে এসেছে প্রায় ২৭ হাজারে।
বিজেপির একাংশের মতে, দলের অতিরিক্ত আত্মবিশ্বাসই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোটারদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে সংগঠন। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে দাবি তাঁদের। প্রশান্ত কিশোরের দল জন সুরজের দাবি, নতুন রাজনৈতিক যুগের শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েনও এই ফলকে বিজেপির জন্য বড় বার্তা বলে উল্লেখ করেছেন। তবে বিজেপির পক্ষ থেকে ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের