6a71fa9a8ffca_Gallery_1785854542609
আগস্ট ০৪, ২০২৬ রাত ০৮:১৫ IST

পাক অধিকৃত কাশ্মীরের ভোটে দিল্লির ক্ষোভ! প্রহসন বলে সরব ভারত

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচন ঘিরে সরব হয়েছে ভারত। ভোটপ্রক্রিয়াকে 'প্রহসন' বলে কটাক্ষ করল দিল্লি। সাধারণ মানুষের উপর দমন-পীড়নের অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়েছে বিদেশ মন্ত্রক।

পাক অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন ধরেই জমছিল মানুষের ক্ষোভ। অর্থনৈতিক সংকট, প্রশাসনিক ব্যর্থতা ও সাধারণ মানুষের প্রতি বঞ্চনার অভিযোগে অসন্তোষ বাড়ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল একের পর এক বিধিনিষেধ। নিজেদের অধিকার ও বিভিন্ন দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ আন্দোলনে নামেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুরু হয় পাক অধিকৃত কাশ্মীরের আইনসভা নির্বাচন। তবে ভোটের আবহেও কাটেনি অশান্তি।

প্রতিবাদ কর্মসূচি ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের অভিযোগ সামনে আসে। গত সপ্তাহে গুলিতে অন্তত ২০ জন প্রতিবাদী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। রবিবার দ্বিতীয় দফার ভোটেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। এই পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে নিশানা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগ করেন, নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে নির্বাচনকে হাতিয়ার করছে পাকিস্তান। তাঁর দাবি, পাক সেনার নিয়ন্ত্রণে হওয়া এই ভোট সাধারণ মানুষের ক্ষোভ ও আন্দোলনের আসল চিত্র আড়াল করতে পারবে না।

রণধীরের অভিযোগ, সাধারণ মানুষের প্রতিবাদের জবাব দেওয়া হয়েছে গুলি চালিয়ে। ভয় দেখিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে পাক বাহিনী। তাঁর দাবি, চলতি বছরের জুন থেকে পাক বাহিনীর অভিযানে অন্তত ৯০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, পুরো ঘটনার আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। তাঁর বক্তব্য, মানবাধিকার নিয়ে পাকিস্তানের দাবির আড়ালে কী ঘটছে, তা বিশ্বের সামনে আসা দরকার। সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে দিল্লি।

পাক অধিকৃত কাশ্মীরের আইনসভায় মোট ৪৫টি আসনের জন্য নির্বাচন হচ্ছে। ২৭ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত তিন দফায় এই ভোট হওয়ার কথা। প্রথম দফায় ১৩টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। রবিবার অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফার ভোট। ভারতের বক্তব্য, শুধুমাত্র নির্বাচন আয়োজন করলেই মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হবে না। ভোটের আড়ালে যদি দমন-পীড়ন চলে, তবে তা আন্তর্জাতিক মহলের নজরে আনা প্রয়োজন। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এখন নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন

NCPI সাংসদদের পাশে শুভেন্দু , অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ০৪, ২০২৬

উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর

নেই টিকা, নেই প্রতিষেধক! চান্দিপুরা ভাইরাসে মৃত্যু ২২ শিশুর, সংক্রমিত আরও ৩৫
আগস্ট ০৪, ২০২৬

১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ

সিআরপিএফ ক্যাম্পে নারকীয় তাণ্ডব! ২ সহকর্মীকে ঝাঁজরা করে নিজের বুকেই গুলি জওয়ানের
আগস্ট ০৪, ২০২৬

ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ

দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে NCPI-এর সাংসদরা , ভাঙনের জল্পনা উড়িয়ে দিলেন শতাব্দী
আগস্ট ০৪, ২০২৬

রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে

বিহার থেকে মধ্যপ্রদেশ, ৩ রাজ্যের উপনির্বাচনে বিজেপির কপালে চিন্তার ভাঁজ
আগস্ট ০৪, ২০২৬

প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট

কৃষকদের জন্য বড় সুখবর , পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার
আগস্ট ০৪, ২০২৬

পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট

৩০ বছরের দুর্গে ধস, জন সুরজের ঝড়! জাতপাতের সমীকরণ ভেঙে পরিবর্তনের ভোট বিহারে
আগস্ট ০৪, ২০২৬

মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা

বিহারের বাঁকিপুরে বিজেপির দুর্গ ভাঙল! হারের নেপথ্যে কারণ খুঁজছে গেরুয়া শিবির
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের

NDA বৈঠকে উপস্থিত NCPI সদস্য , ৩ সাংসদের অনুপস্থিতি ঘিরে ফের জল্পনা তুঙ্গে
আগস্ট ০৪, ২০২৬

তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

সোফায় বসে কংগ্রেস নেতা, দুধ দিয়ে পা ধোয়াচ্ছে দুজন! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ০৪, ২০২৬

গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের

শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে মোদি সাক্ষাতে সুদীপ , NCPI-এর ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের