নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফের রাজনৈতিক তৎপরতার কেন্দ্রে NCPI। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক পরেই NDA শরিকদের বৈঠক এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে NCPI এর সাংসদদের গুরুত্বপূর্ণ বৈঠক। সব মিলিয়ে দলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে।
সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন NCPI এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ১৮ জুলাই, সংসদের বাদল অধিবেশন শুরুর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছিল। তখন NCPI-এর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিল পাসের পর সরকার যেন NCPI-এর উন্নয়নমূলক দাবিগুলিকেও গুরুত্ব দেয়, সেই আবেদনও জানিয়েছিলেন সুদীপ। এবারের বৈঠকেও মূলত উন্নয়ন এবং কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানা যায়।
তবে রাজনৈতিক মহলের নজর এখন মঙ্গলবারের পরবর্তী বৈঠকগুলির দিকে। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন NCPI এর সাংসদরা। একই দিনে NDA শরিক দলগুলির বৈঠকেও অংশ নেবেন NCPI প্রতিনিধিরা। এই বৈঠকটি গত ২৮ জুলাই হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর ব্যস্ততার কারণে তা স্থগিত হয়েছিল। পরে কলকাতার নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে আসেনি। ফলে মঙ্গলবারের বৈঠকে NCPI-এর আগামী রাজনৈতিক রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলেই জল্পনা চলছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের