নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানীতে ফের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন NCPI-এর সাংসদরা। মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠক ঘিরে জোর জল্পনা। NCPI-এর ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা, এমনকি বিজেপির সঙ্গে সম্ভাব্য সমন্বয় নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গেও মুখ্যমন্ত্রীর পৃথক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দিনভর এই রাজনৈতিক বৈঠকগুলিকে ঘিরেই উত্তপ্ত রাজ্য ও জাতীয় রাজনীতি। সংসদের বাদল অধিবেশনের শুরুতেই দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যস্ততার কারণে তা স্থগিত হয়ে যায়। পরে কলকাতায় নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্তে বৈঠক করেন NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সবচেয়ে বড় জল্পনা, তৃণমূল ছেড়ে আসা সাংসদরা ভবিষ্যতে NCPI তে থাকবেন, নাকি বিজেপির সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত হওয়ার পথে হাঁটবেন। পাশাপাশি আরও তিন তৃণমূল সাংসদ NCPI তে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং সম্ভাব্য নামও প্রকাশ্যে আসেনি। NCPI নেত্রী কাকলি ঘোষ দস্তিদারও এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে রহস্য আরও বাড়িয়েছেন।
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের