নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের কোটি কৃষক আগামী কয়েক বছরও আর্থিক সহায়তা পেতে থাকবেন। কৃষকদের সুবিধার জন্য এই প্রকল্পে ৩.১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর তিনটি কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এই টাকা। এখনও পর্যন্ত পিএম কিষান প্রকল্পে মোট ২৩টি কিস্তি দেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছেছে কয়েক লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তা।
এখন কৃষকদের নজর রয়েছে ২৪তম কিস্তির দিকে। গত ২০ জুন ২৩তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবারে পরবর্তী কিস্তি অক্টোবর মাসে আসার সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্রের তরফে এখনও কোনও চূড়ান্ত তারিখ জানানো হয়নি। কিস্তির টাকা পেতে হলে কৃষকদের e-KYC সম্পূর্ণ রাখা জরুরি।
চাষের প্রয়োজনীয় জিনিস কেনা থেকে শুরু করে বিভিন্ন কৃষিকাজে এই অর্থ ব্যবহার করেন কৃষকরা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক চাপ কিছুটা কমেছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। তবে অনুদানের পরিমাণ বাড়ানোর দাবিও দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন কৃষক সংগঠনগুলি। তাদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে সাহায্যের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন।
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
সামান্য কিছু উপাদানেই দূর হবে পায়ের ক্লান্তি
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের