নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে চরমে রাজনৈতিক সংঘাত। বঙ্গে রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ রুলে পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেগেছে বিরোধী দলগুলি।
নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেত্রী অলকা লম্বা লিখেছেন, “এতদিন তো সারেন্ডার জি ভোটে জিততে নির্বাচন কমিশন, আয়কর, সিবিআই, ইডিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করে এসেছেন। কিন্তু উনি যখন দেখছেন বাংলায় এই সবকিছুই কম পড়ে যাচ্ছে তখন রাষ্ট্রপতি মুর্মুকেও ভোটের ময়দানে নামিয়ে দিলেন। রাষ্ট্রপতিভবন বিজেপি সরকারের নির্দেশ মেনে যেভাবে বাংলায় রাজনীতির আখড়ায় নেমে পড়ল। এভাবে রাষ্ট্রপতি পদের গরিমা খুন্ন করা মোটেই সঠিক হয়নি।“
এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতির সেই বিবৃতি তুলে ধরে তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকে নেতা সারাভানা আন্নাদুরাই লিখেছেন, “রাষ্ট্রপতি কবে থেকে বাংলায় বিজেপির প্রতিনিধি হয়ে উঠলেন? এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনাই প্রমাণ করে বিজেপি আসলে কতখানি মরিয়া হয়ে উঠেছে।“
উল্লেখ্য, শনিবার নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় মোদি লিখেছেন, “এটি লজ্জাজনক এবং অভুতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে।“
তিনি আরও লিখেছেন, “রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এতো হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের